আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম : আইজিপি

পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সফল করতে পুলিশ প্রস্তুত রয়েছে। অতীতের সকল নির্বাচনের মত এই নির্বাচনেও সফলভাবে পুলিশ অর্পিত দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, সকল জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচনে পুলিশ জনগণের আস্থা সহকারে দায়িত্ব পালন করে আসছে। শুধু নির্বাচন নয়, ঈদ, পূজাসহ বিভিন্ন জাতীয় দিবসে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে পুলিশ। এতে পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

দেশে এক সময় জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা ছিল এ কথা উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও লজিস্টিক সাপোর্টের জন্য পুলিশ সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছে।

বুধবার দুপুরে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘আজমিরীগঞ্জ থেকে তিন কিলোমিটার দূরে আমার বাড়ি। আজমিরীগঞ্জ আমার নিজের এলাকা। এই আজমিরীগঞ্জ নিয়ে অনেক শৈশব স্মৃতি আছে। আজমিরীগঞ্জ থানার বিভিন্ন সমস্যা সমাধান করা হবে। বিশেষ করে আবাসন সমস্যা সমাধানের জন্য জরুরি ভিত্তিতে একটি ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।’

হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও ওসি মাসুক আলী এ সময় উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রধান আজমিরীগঞ্জ থানা প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত