আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বনফুল গ্রুপের ৩৪তম বর্ষপূর্তি

বনফুল গ্রুপের ৩৪তম বর্ষপূর্তি

সুপ্রতিষ্ঠিত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল গ্রুপ-এর ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে মাস ব্যাপী উৎসব গত মঙ্গলবার শুরু হয়েছে। সিলেট শহরের প্রাণকেন্দ্র আমানউল্লাহ কনভেনশন সেন্টারে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস শরীফ বিপিএম, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনফুল-কিষোয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব (সিআইপি)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক এম এ শুক্কুর, ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি), প্রধান নির্বাহী কর্মকর্তা আব্বাস উদ্দিন, মহাব্যস্থাপক আমানুল আলমসহ কোম্পানীর সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ ও বিপুল সংখ্যক গ্রাহক এবং শুভানুধ্যায়ী।

সভায় অতিথিবৃন্দ বনফুল গ্রুপের ৩৪ বছরের পথচলার পরিক্রমাকে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। বনফুল গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব সি আই পি সকল কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের সকল গ্রাহক এবং শুভানুধায়ীদের ৩৪ বছরের এই পথচলায় পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পণ্যের গুণগতমান বজায় রেখে ক্রেতাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠান পরিচালনা করেন বনফুল এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল ইসলাম (সিআইপি)। র‌্যাফেল ড্র এর ১ম পুরস্কার প্রাপ্ত কুপন নং- ৩৩০৬, ২য় পুরস্কার কুপন নং- ২০৯৩ এবং ৩য় পুরস্কার কুপন নং- ৪৭৫১।

অনুষ্ঠানে সৌভাগ্যবান বিজয়ীদের দাওয়াত কার্ডে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত