আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেইঃ মেয়র

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেইঃ মেয়র

সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। এই নগরীর সেবক হিসাবে আমি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা চাই। সহযোগিতা পেলে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট নগরী হিসাবে গড়তে চাই সিলেটকে।

বুধবার রাতে মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলোন বলেন।
‘যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণ ও মানবধর্ম’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মণিসেনা সিংহ। সাংবাদিক সুনীল সিংহের পরিচালনায় আলোচনা সভায় অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার নিরাজ কুমার জয়সওয়াল। মুখ্য আলোচক ছিলেন শ্রীহট্ট শ্রী শ্রী গীতা মন্দিরের আচার্য্য শ্রী বিনীত কুমার চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।

মণিপুরী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সিংহের স্বগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরী সমাজকল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দমোহন সিংহ, মহারাসলীলা সেবা সংঘের সভাপতি প্রকৌশলী যুগেশ্বর চাটার্জ্জী, মণিপুরী যুবনেতা শ্যাম সিংহ, রূপেন সিংহ, প্রভাস চন্দ্র সিংহ গবেষনা কর্মকতা মণিপুরী ললিতকলা একাডেমী, নির্মল কুমার সিংহ মণিপুরী সমাজকল্যাণ সমিতির সভাপতি সিলেট জেলা শাখা ও মণিপুরী, সমাজকল্যাণ সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ।

রাত ১১ টায় আলোচনা সভা শেষে বাসক লীলা পরিবেশন করেন রীনা সিনহা। এরপর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব স্মরণে দেবালয়ে শঙ্খধ্বনি ঊলুধ্বনি, প্রার্থনা, আরতির পর মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত