আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন’

‘আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন’

মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশন এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেছেন, ‘আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন’ জাতিসংঘ সম্মেলনের একটি অনুরূপ অনুশীলন। যার মাধ্যমে একজন শিক্ষার্থী গবেষণা, বিতর্ক উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি বিষয়ে শিক্ষা লাভ করতে পারবে। এর মধ্য দিয়ে সমাজে তৈরি হবে দক্ষ নেতৃত্ব।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় ভার্সিটি প্রাঙ্গণে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন (এলইউমুনা) আয়োজিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এলইউমুনা এর উপদেষ্টা মানফাত জাবিন হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি এ সম্মেলন আয়োজন করার জন্য এলইউমুনাকে ধন্যবাদ জানান এবং প্রতিযোগীরা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেদের দক্ষতার প্রমাণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, তিনি অন্যান্য দেশের ডেলিগেটদের ধন্যবাদ জানান এবং লিডিং ইউনিভার্সিটিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন চলমান থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সম্মেলনে এবারের প্রতিপাদ্য ছিল ‘টুওয়ার্ডস এ গ্রিনার ইক্যুয়াবল ওয়ার্ল্ড ঃ ব্যালেন্সিং এনভায়রনমেন্টাল সাসটেইনবিলিটি রিভুশিং প্রভার্টি’ ।
এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই।

উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, মানসম্পন্ন আন্তর্জাতিক ছায়া সম্মেলনে অংশগ্রহণের ফলে প্রতিযোগীদের মধ্যে যে নেতৃত্বের জ্ঞান অর্জিত হবে তার মাধ্যমে দেশ উপকৃত হবে। এটা খুবই সম্মানের এবং বিভিন্ন দেশের তরুণদের এক সাথে কাজ করার সুযোগ। এলইউমুনা তরুণ শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে-যার মাধ্যমে কিছু সমাধান একটি শান্তিপূর্ণ এবং সবার অংশগ্রহণমূলক একটি সমাজব্যবস্থায় সহায়তা করবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বলেন, এটা শুধু একটা সম্মেলন নয় এটা একটি ডেমোক্রেসির সেলিব্রেশন। এতে বিশ্বের বিভিন্ন বিষয়ে সচেতনতা এবং জটিল বিষয়ক সহজ সমাধান আসবে। আর শিক্ষার্থীদের যোগাযোগ এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে এবং দায়িত্বের সাথে টিম ওয়ার্ক করার শিক্ষা নেয়ার সুযোগ তৈরি হবে।

সভাপতির বক্তব্যে এলইউমুনা এর উপদেষ্টা মানফাত জাবিন হক বলেন, গত ২০১৬ সাল থেকে অত্যন্ত সাফল্যের সাথে সম্মেলন সম্পন্ন করেছে এবং দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন হিসেবে এবারের এ সম্মেলন আরও ব্যাপক পরিসরে সম্পন্ন হবে।
লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং এলইউমুনা’র কার্যকরী সদস্য ফাইজা চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এলইউমুনা এর প্রেসিডেন্ট তালহা মোহাম্মদ হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (এলইউমুনা) এর আমন্ত্রিত দেশ এবং দেশের বাইরে থেকে আগত অতিথিবৃন্দ এবং লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

এবারের সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করছে সিলেটের ৪০টির বেশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সর্বমোট ৩৫০ জন প্রতিনিধি এবং ১১টি কমিটি নিয়ে অনুষ্ঠিত হবে এবারের সম্মেলন। এতে মহাসচিবের দায়িত্ব পালন করবেন এলইউমুনা ২০২৩ এর প্রেসিডেন্ট তালহা মোহাম্মদ হোসাইন।

এ সম্মেলনে একটি সবুজ ও ন্যায়সঙ্গত বিশ্বে পরিবেশগত স্থায়িত্বের ভারসাম্য এবং দারিদ্র্য হ্রাসকরণ বিষয়ে আলোচনা করবেন প্রতিনিধিরা।
এবারের সম্মেলনের পৃষ্ঠপোষকতায় রয়েছে এডু বার্ড, ওয়াই ই এস একাডেমি, আর্থ পিডিয়া গ্লোবাল এবং সেইফ সিলেট। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত