আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অ্যাওয়ার্ড পাচ্ছেন এমসি কলেজের ৪ শিক্ষক

অ্যাওয়ার্ড পাচ্ছেন এমসি কলেজের ৪ শিক্ষক

কর্মনৈপূণ্য, কর্তব্যনিষ্ঠা ও কলেজের উন্নয়নে অবদানের জন্য সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই ৪ ক্যাটাগরি থেকে ৪ জন শিক্ষককে ”গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড” -২০২২-২৩ নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

অধ্যাপক ক্যাটাগরিতে ”গুড ওয়ার্ক অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড” এ মনোনীত হয়েছেন কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক, সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান ও প্রভাষক ক্যাটাগরিতে ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান।

অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, গত এক বছরে কলেজের উন্নয়নে যারা ভালো কাজ করেছেন, তাদেরকে অনুপ্রাণিত করতে এই আয়োজন। ভবিষ্যতেও ভালো কাজের ক্ষেত্রে এই স্বীকৃতি দেওয়া অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এর আগে সিলেট বিভাগের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় নির্বাচিত হয়েছিলেন এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন খান। ২০২২ সালেও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। আর এ বছর জেলা পর্যায়ে শ্রেষ্ট রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল খালেক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত