আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

খাসিয়ামারা সেতুর নির্মাণকাজ বন্ধ ৮ মাস ধরে

খাসিয়ামারা সেতুর নির্মাণকাজ বন্ধ ৮ মাস ধরে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে আটমাস ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সাক্ষী গোপাল হয়ে দাঁড়িয়ে আছে খাসিয়ামারা সেতুর পিলারগুলো। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার সুরমা ও লক্ষীপুর ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ।

স্থানীয়রা জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ঐকান্তিক প্রচেষ্টায় অনুমোদন পায় বহুল প্রত্যাশিত খাসিয়ামারা সেতু। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৫শ’ মিটার চেইনেজে ৭৫ মিটার পিসি গার্ডারের ওই সেতুর নির্মাণবরাদ্দ ধরা হয় ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। এরপর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর-টেংরাটিলা খেয়াঘাটে খাসিয়ামারা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মানিক। পরে টানা কয়েক মাস পর সেতুর পিলারের চলমান নির্মাণকাজ থমকে যায় গত আটমাস আগে।

স্থানীয় আলীপুর গ্রামের মৎস্যচাষী আব্দুর রহিম বলেন, ‘সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়াতে কৃষিপণ্য, মাছের খাদ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনে বাড়তি টাকা ও সময়ের অপচয় হচ্ছে।’ একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির বলেন, ‘আগামী সংসদ নির্বাচনের আগেই সেতুর নির্মাণ কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারের খামখেয়ালিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। দ্রুত সেতুর নির্মাণকাজ শুরু করার দাবি জানাই।

নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান বলেন, ‘এখন নদীতে প্রবল ¯্রােত, সেতুর কাজ শেষ না হওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হচ্ছে।’

জানতে চাইলে ঠিকাদার শংকর কুমার দেব বলেন, ‘ইচ্ছে করেই কাজ বন্ধ রেখেছি। এই সেতুর কাজে আমাকে লোকসান গুণতে হচ্ছে। রড সিমেন্টের দাম বৃদ্ধি ছাড়াও সড়কপথে মালামাল পরিবহনে ব্যয় বেশি। সপ্তাহ নাগাদ নদীপথে মালামাল এনে সেতুর কাজ শুরু করব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত