আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারঃ এম এ মান্নান

শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকারঃ এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন, শিক্ষার কোন বিকল্প নেই। আমরা যে কাজগুলো করি এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষা। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আমরা চাই সকল বাঙালি শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে, এটাই আমাদের লক্ষ্য।

গতকাল শনিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গরিব দুঃখী মেহনতী মানুষের সরকার। আমরা ধর্মে আর কর্মে মিল চাই। আমরা চাই সবাই সমানতালে এগিয়ে যাক। আওয়ামী লীগ বাংলাদেশের আপন সরকার। আওয়ামী লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে কেউ তা করতে পারেনি। এই দেশকে রেখে আওয়ামী লীগ কোথাও পালাবে না। যারা দেশকে সম্মান করে না; তাদের বিরুদ্ধে আমাদের বিবাদ সবসময়ই চলমান থাকবে। কারো কথায় কান না দিয়ে আগামী নির্বাচনে আপনারা ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা।

মন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলাম কি সেটা দেশের মানুষ জানে। জামাতের নিবন্ধন আছে কিনা বা তারা সংসদ নির্বাচন করতে পারবে কিনা সেটা সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। তারা যে সিদ্ধান্ত দিবে আমরা মেনে নিব। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। দেশের ব্যাংকখাতের ব্যাপারে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না; তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল কবির এনামের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, পূর্ব পাগলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিক খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল করিম, আওয়ামী লীগ নেতা সৈয়দুর রহমান, জেলা যুবলীগ নেতা মাসুক পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত