আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটের অনেক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অপরিসীম

সিলেটের অনেক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অপরিসীম

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আজিজুল হক মানিক ছিলেন বহু গুণে গুণান্বিত সফল একজন মানুষ। কাউন্সিলর হিসেবে তিনি আমার সহকর্মী ছিলেন। সিলেটের অনেক উন্নয়নমূলক কাজে তাঁর অবদান অপরিসীম। তিনি ছিলেন আপন আলোয় উদ্ভাসিত। শিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয়, সাংবাদিকতায় স্বচ্ছ, জনপ্রতিনিধি হিসেবে মানুষের খুব কাছের একজন ছিলেন।

গত শনিবার রাতে আজিজুল হক মানিক নাগরিক স্মরণসভা পর্ষদ সিলেটের আয়োজনে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে বিশিষ্ট সাংবাদিক, শিক্ষাবিদ, লেখক, সংগঠক ও সিসিক এর সাবেক কাউন্সিলর আজিজুল হক মানিক নাগরিক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

পর্ষদের আহ্বায়ক ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, তাঁর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা দরকার, যাতে করে আগামী প্রজন্ম তাঁকে জানতে পারে। নিজের ফায়দা হাসিলের কথা কখনোই চিন্তা করেননি। সমাজ ও মানুষের কল্যাণে অত্যন্ত নিবেদিতপ্রাণ মানুষ ছিলেন তিনি। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়।

বিশিষ্ট লেখক এডভোকেট আব্দুল মুকিত অপি ও শাবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌসের যৌথ পরিচালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক স্মরণসভা পর্ষদের সদস্যসচিব গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, কবি অধ্যক্ষ কালাম আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মরহুমের পরিবারের পক্ষে দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, কেমুসাসের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল কাদের তাপাদার, শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস শাকুর, বিশিষ্ট কবি ডা. মোহাম্মদ মাশুকুর রহমান, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সোহেল, গবেষক কবি তাবেদার রসুল বকুল, রাজনীতিবিদ বাচিকশিল্পী কবি সালেহ আহমদ খসরু, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসাইন, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আলিম উদ্দিন, সাবেক কাউন্সিলর মোহাম্মদ রাজিক মিয়া, বাংলাদেশ ব্যাংকের জিএম কবি আমিনুল ইসলাম, মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, মাসিক ভিন্নধারা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিজিএম ক্রীড়া সংগঠক জাবেদ আহমদ, সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব, পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, লেখক মোয়াজ আফসার, কেমুসাসের সহ-পাঠাগার সম্পাদক ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজিজুল হক মানিক ছিলেন একটি প্রতিষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন। শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের জন্য অনুপম আদর্শ তৈরি করতে পেরেছিলেন। সততার যুদ্ধে আজিজুল হক মানিক নির্ভীক সৈনিক ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাসউদ খান বলেন, আজিজুল হক মানিক অসাধারণ এক প্রতিভাবান মানুষ ছিলেন। তাঁর কল্যাণকামী চিন্তা অন্যদেরকেও কল্যাণের পথে অগ্রসর করলে আমাদের আজকের আলোচনা সার্থক হবে।

স্মরণসভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল হাসনাত বেলাল ও হামদ পরিবেশন করেন সুজাউল কবির শামীম। শেষে মরহুমের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত