আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

র‌্যাবের হাতে ৮ ডাকাত গ্রেফতার

র‌্যাবের হাতে ৮ ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধানসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে ২টি রামদা, ছুরি, লোহার পাত, তিনটি পাঞ্চাসহ ডাকাতির সরঞ্জামাদি ছাড়াও ৮টি মোবাইল ও নগদ ৯ হাজার ৮০২ টাকা জব্দ করা হয়।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার রামরাইল ইউপির মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৯।

গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ (খায়স্তপাড়া) গ্রামের মৃত উছমান উল্লাহর ছেলে ছাবিদুল মিয়া (৩৫), একই থানার পশ্চিমবাগ ধান আটি গ্রামের আব্দুল হাসিমের ছেলে মো: রুবেল মিয়া (৩০), লাখাই থানার শহিদুল্লাহের ছেলে মো: মোস্তফা বাবু (৪০), বানিয়াচং থানার শামা মিয়ার ছেলে মো: সইফুল সুমন (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাগদিয়া আগুন্নেবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মো: চুনু মিয়া (২৫) ও তার ভাই মো: বাবুল মিয়া (৩৭) এবং একই থানার কৈচাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে রাষ্টু মিয়া (৩২), সোনামোড়া চৌধুরী বাড়ির সামছুদ্দিন চৌধুরীর ছেলে মো: সুমন মিয়া (৩৫)|

র‌্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, কয়েক মাস ধরে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় র‌্যাব-৯ এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া কোম্পানী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা এলাকায় অভিযান চালিয়ে ৮ ডাকাতকে গ্রেফতার করে র‌্যাব। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে জব্দকৃত আলামতসহ ৮ ডাকাতকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত