আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা-শিশুসহ অর্ধ শতাধিক আহত

নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা-শিশুসহ অর্ধ শতাধিক আহত

নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে পূর্ব বরোধের জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলা, শিশু, পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে আহত ১০ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাউদপুর গ্রামে পানি নিষ্কাশনের রাস্তা নিয়ে দীর্ঘ দিন ধরে একই গ্রামের জাহিদুর রহমান ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এই নিয়ে ইতিপূর্বে কয়েকদফা সংর্ঘষ হয়েছে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা চলছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের পূর্ব প্রস্তুতি নিয়ে সংর্ঘষের সূত্রপাত ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র-শস্ত্রের পাশাপাশি প্রতিপক্ষের লোকজন জাহিদুর রহমানের লোকজনের উপর পাইপগানের গুলি ছোঁড়ার অভিযোগ তুলেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষের মামলার খবর পাওয়া যায়নি।

সংঘর্ষে আহতদের মধ্যে গুলিবিদ্ধ মন্নান মিয়া (২৮), পরাশ মিয়া (৪৫), সাইদুর রহমান (২০), জুবেদা বেগম (২৬), রাজনা বেগম(৩০)ূ হারুন মিয়া (৩০), হান্নান মিয়া (৩৫), আবুল হোসেন লেবু (৪৫) সহ আরো কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ফরিদ (৩০), জুয়েল (২২), মুকিদ (১৩),  লিয়াকত (৪০), সাইদুর (২০), হারুন (১৭), মুন্না (১৩), তোফাজ্জল (১২), আয়ফর (২০), আজাদ (৩০), জয়নাল (৪০), রুহুল (১৮), দিলাওর (২২), মুশাহিত (৩০), কাছন (৪০), শিশু (৪০), জুনাব আলীকে (৩০) নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। অন্য আহতদের প্রথমিক ভাবে চিকিৎসা দেওয়া  হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত