আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিশ্বনাথে আ’লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

বিশ্বনাথে আ’লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিলেটের বিশ্বনাথের এক পল্লীতে আওয়ামী লীগ নেতা বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার কজাকাবাদ গ্রামে দেওকলস দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও  জাগরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাস্টার আলী আফছর চৌধুরীর বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে আলী আফছর চৌধুরী জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টায় ৭/৮ জনের একদল ডাকাত বাড়ির কলাপসিবল গেইটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতর প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৯০ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন, ৩টি হাত ঘড়িসহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল তারা লুট করে নিয়ে যায়। ডাকাতদের কয়েকজন মুখোশ পরিহিত ছিল বলে জানান তিনি।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই বলেন, খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত