আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়

দেশের মানুষ শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়

সিলেটে গতকাল সোমবার আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা বলেছেন, মানুষ এদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচন নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দল সমূহের বিপরীতমুখী অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে দুর্ভোগে না পড়ে-সে বিষয়টির প্রতিও খেয়াল রাখার তাগিদ তাদের।

সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ এন্টার প্রাইজ ইন্সটিটিউটের (বিইআই) আয়োজনে এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের সহযোগিতায় আয়োজিত সংলাপে বক্তারা এসব কথা বলেন। সংলাপের শিরোনাম ছিল-‘দ্বৈত উত্তরণঃ নির্বাচন ও উন্নয়নশীল দেশের মর্যাদায় আসন্ন উত্তরণ জনপ্রত্যাশা ও অংশীজনের দায়িত্ব”। সংলাপের সঞ্চালনায় ছিলেন-বাংলাদেশ এন্টার প্রাইজ ইন্সটিটিউটের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সংলাপে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, আসন্ন জাতীয় নির্বাচনেই আগামীর বাংলাদেশের পথরেখা নির্ধারিত হবে। এজন্য প্রয়োজন শক্তিশালী বৈধতা সম্পন্ন সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণের একটি নির্বাচন। কারণ সকলের অংশগ্রহণ থাকলেই কেবল নির্বাচন অর্থবহ হতে পারে। তিনি বলেন, রাজনৈতিক সংকট নিরসনে আমাদেরকে অবশ্যই শান্তিপূর্ণভাবে একটি সমাধানের পথ খুঁজে বের করতে হবে। আর তাই সকল রাজনৈতিক দলকে এক টেবিলে বসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের যেকোনো সংঘাত এড়িয়ে যেতে হবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য।

সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহির বিন আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আ.র.ম রেনু, সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, ব্লাস্ট-এর কোঅর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়, সনাক সিলেটের সভাপতি সমিক শহীদ জাহান, আকবেট-এর কোঅর্ডিনেটর আসাদুজ্জামান সায়েম, বাসদ জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আহবাব মোস্তফা খান, সাবেক পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানাউবি সিংহ, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সদস্য মনীষা ওয়াহিদ ও তপন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ব্রজ গোপাল চৌধুরী প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত