আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইতিহাসে লেখা থাকবে তাদের নামঃ আরিফ

ইতিহাসে লেখা থাকবে তাদের নামঃ আরিফ

দেশের অন্যান্য সিটিতে অনেকেই এক ফুট জমি দান করা দুরের কথা, সরকারী রাস্তা কিংবা ড্রেন নির্মাণে স্বেচ্ছায় ভূমি ছাড়তে কেউ রাজি হয়না, সেখানে হযরত শাহজালাল (রঃ)’র পূণ্যভূমি সিলেট সিটির বাসিন্দারা জনগণের স্বার্থের কথা চিন্তা করে কোটি কোটি টাকা মূল্যের জমি স্বেচ্ছায় দান করে উদার মনের পরিচয় দিয়েছেন। যারা নিজের বাড়ি ঘর, দেয়াল ভেঙে রাস্তা নির্মাণের জন্য নিজ নামীয় ভূমি নিঃস্বার্থভাবে দান করেছেন, তাদের নাম আজীবন ইতিহাসের পাতায় লিখা থাকবে। সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের প্রায় ৩৯জন ভূমিদাতাদের জানাই সম্মান ও শ্রদ্ধা।’ গত ১০ সেপ্টেম্বর রোববার রাতে কদমতলী পয়েন্টে ২৬ নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জমি দাতাগণের মধ্যে সম্মাননা সনদপত্র বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আরিফুল হক চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

২৬ নং ওয়ার্ডের তিনবারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপনের সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব সুলতান আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বাবলা আহমদ তালুকদার। স্বাগত বক্তব্যে প্রদানকালে রোটারিয়ান তৌফিক বকস্ লিপন বলেন, সিটির বাসিন্দারা ১৫ হাজার কোটি টাকা মূল্যের জমি সিটিকে দান করেছেন, আজকের এই সনদপত্র ভবিষ্যৎতে অনেকের জরুরী কাজে লাগবে। এ সনদপত্র সংরক্ষণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, অ্যাডভোকেট মামুন হোসেন, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মির্জা দুলাল আহমদ, সমাজসেবী শাহ আলম জুনেদ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সুপারিন্টেড আলী আকবর, ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান জুনেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী আব্দুল মতিন, আব্দুল মালিক, সাইফুল ইসলাম, ফারুক আহমদ, সাবেক বিডিআর সদস্য কবির আলী, সাবেক কাস্টমস কর্মকর্তা মো. লুলু মিয়া, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ইছাক মিয়া, আব্দুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার আব্দুল মুনিম আজম আলী।

যারা জমি দান করেছেন তাদের মধ্যে সম্মাননা সনদপত্র গ্রহণ করেন, ভার্থখলা মসজিদ কমিটির পক্ষে মোতাওয়াল্লী হাজী মিসবাহ উদ্দিন আহমদ, স্টেশন রোডের ভার্থখলা এলাকার বাসিন্দা শফিকুল হক, সুজন আহমদ, আব্দুল মজিদ, মো. খোকন বেগ, মো. মোক্তার আলী, আবুল হাসনাত শাহিদ, সাহেদুর রহমান, মো. নানু মিয়া, মো. নুর মিয়া, মো. সাজ্জাদ আলী, মো. আনোয়ার মিয়া, মো. আব্দুল মতিন, শাহেদুর রহমান, মোছাম্মদ ছুরুতুননেছা, আব্দুল কাদির, মো. লিলু মিয়া, মো. ইউসুফ আলী, হাজী সোনা মিয়া, কদমতলীর বাসিন্দা মো. মকবুল হোসেন, ইকবাল হোসেন, মোহাম্মদ তৌফিক বকস্ লিপন, আলহাজ¦ হেলাল বকস্, ভার্থখলার বাসিন্দা হাবিবুল্লাহ, মো. আবুল কাশেম, জিঞ্জির শাহ মাজার কমিটির পক্ষে নূর হোসেন, কদমতলীর বাসিন্দা মরহুম হাজী আব্দুল বারীর পক্ষে তার ছেলে বদরুল ইসলাম, মরহুম হাজী নেছার আহমেদের পক্ষে মসাইদ মিয়া, বাবুল মিয়া, খসরু মিয়া, ভার্থখলার বাসিন্দা সাব্বির আহমদ, মিজানুর রহমান রিফাত, মো. বিরাই বক্ত, কদমতলীর আব্দুল কাইয়ুম, আলমগীর হোসেন, ঝালোপাড়ার আরমান মাহমুদ, আব্দুস ছাত্তার মামুন, ভার্থখলার আব্দুল আহাদ প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত