আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ গণমাধ্যম: ড. জয়া সেনগুপ্তা

দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ গণমাধ্যম: ড. জয়া সেনগুপ্তা

ড. জয়া সেনগুপ্তা এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা না থাকলে আমরা কখনও একটি স্বাধীন দেশ পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে আপনাদের অবদান অপরিসীম। শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আপনাদের সম্মাননা দেয়া হচ্ছে। এটি খুবই প্রশংসনীয়।

গতকাল বুধবার দুপুর ১২টায় গণমিলনায়তনে শাল্লা উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, আমি শাল্লা উপজেলা প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী কার্যালয়ের ব্যবস্থা করব। কেননা, গণমাধ্যম দেশের উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সাংবাদিকরা দেশের অন্যতম সম্পদ, দেশ ও জাতির দর্পণ। সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই জাতি বস্তুনিষ্ঠ সংবাদ জানতে পারেন। এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে যারা সাংবাদিকতা করেন-তারা অত্যন্ত পরিশ্রমের পাশাপাশি সাহসিকতার মাধ্যমে সংবাদ প্রেরণ করে পাঠকের কাছে পৌঁছে দেন। তাদের শ্রম মেধা প্রশংসার দাবি রাখে।

প্রধানমন্ত্রীও সাংবাদিক বান্ধব উল্লেখ করে বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার এবং যুগ্ম সম্পাদক মণিকা রাণী দাশের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সিলেটের সিনিয়র সাংবাদিক তাপস দাশ পুরকায়স্থ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব, দৈনিক ভোরের কাগজ এর যুগ্ম বার্তা সম্পাদক চৌধুরী এস এইচ শাহরিয়ার বিপ্লব, বিটিভির সিলেট প্রতিনিধি মুক্তাদীর আহমেদ মুক্তা, সাংবাদিক ছামির মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি প্রদ্যুৎ কুমার তালুকদার, বাংলা টিভির উপস্থাপক এডভোকেট সুব্রত কুমার দাশ, বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চন্দ্র দাস, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সুনামগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শামস শামীম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রথীন্দ্র সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুর রহমান তাহের প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদ, সহকারী অধ্যাপক তরুণ কান্তি দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাংবাদিক বাপ্পা মৈত্র, মৃণাল কান্তি দাস প্রমুখ।
পরে প্রেসক্লাবের পক্ষ থেকে অতিথি ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত