আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত: ডা.দুলাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত: ডা.দুলাল

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র মহাসচিব, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য, আগামী জাতীয় নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে। চলমান উন্নয়নের ধারা অব্যাহত রেখে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। তিনি বলেন, শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমি সিলেট-৩ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।

গতকাল বুধবার বালাগঞ্জ উপজেলায় প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, সেই ছাত্রজীবন থেকে আজ দীর্ঘ ৫০বছর যাবৎ রাজনীতির সাথে জড়িত আছি। জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে সব সময়ের স্বপ্ন-সাধনা ছিল দেশের উন্নয়নে কাজ করা। সেই স্বপ্ন বাস্তবায়নে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নে আজীবন কাজ করে যেতে চাই। তিনি সাংবাদিক সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমি অতীতের মতো এবারও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। দলীয় মনোনয়ন পেলে আপনাদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষের উন্নয়ন কাজ করে যাবো। বালাগঞ্জ উপজেলা সদরস্থ লতিফা কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ডা. দুলাল আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার ভিশন

বাস্তবায়নে তাঁর নির্দেশনায় দেশের প্রান্তিক পর্যায়ের মানুষদের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকায় মেডিকেল ট্রেনিং স্কুল, নার্সিং কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রস্থাপনসহ শিক্ষা, কৃষি, যোগাযোগ সকল ক্ষেত্রে টেকসই উন্নয়নে কাজ করে যাবো। মতবিনিময়কালে বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীলু ভূষণ দে, হুমায়ূন রশীদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক এম.এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুস সহিদ দুলাল, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, ইউপি সদস্য শেখ আব্দুল মুহিত, জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বালাগঞ্জের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহিন, মো. জিল্লুর রহমান জিলু, হুসাইন আহমদ, শামীম আহমদ, আবুল কাসেম অফিক, আব্দুল কাদির, এসএম হেলাল, আব্দুস শহিদ, আবুল হোসেন ইমন, তারেক আহমদ, জাকির হোসেন, রাজিব আহমদ রাজিন প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত