আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

চা-ফুচকা বিক্রি বন্ধ শাবিতে

চা-ফুচকা বিক্রি বন্ধ শাবিতে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে সকল ধরণের দোকান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুজ্জামান চৌধুরী।

এর আগে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একটি ফুচকার দোকানের ৫০টি চেয়ার ও ১০টি টেবিল আগুনে পুড়ে যায়। এ ঘটনার পর শাবি প্রশাসন দোকানগুলো বন্ধ রাখার নির্দেশ দেয়।

প্রক্টর কামরুজ্জামান চৌধুরী বলেন, ফুচকাওয়ালাদের অন্তর্কোন্দলের জেরে এরআগেও একটি ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। পরে কয়েকটি শর্ত দিয়ে পুনরায় দোকান চালুর নির্দেশ দেওয়া হলেও তারা শর্ত ভঙ্গ করেছে।

তিনি আরো বলেন, বুধবার নিজেদের অন্তর্কোন্দলের জেরে শহীদ মিনারের টিলায় আগুন লাগানো হয়েছে। পরে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিক আগুন নেভায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুচকার দোকান বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুচকার দোকানের পরিচালক জিয়াউর রহমান বলেন, কে বা কারা আগুন দিয়েছে জানি না। কেউ শত্রæতা করে আগুন দিয়েছে। আগুন লাগার ঘটনার পর প্রক্টর স্যারের নির্দেশে এক নিরাপত্তাকর্মী দোকান বন্ধ রাখতে বলেন। তাই দোকান খুলিনি। দোকানের সব জিনিসপত্র আমরা সরিয়ে ফেলেছি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 


শেয়ার করুন

পাঠকের মতামত