আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন ঘটাতে হবে

বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন ঘটাতে হবে

সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধার মূল্যায়ন ঘটাতে হবে। মেধাবী শিক্ষার্থীদের উপযুক্ত পরিবেশে বেড়ে উঠার সুযোগ তৈরী করতে হবে। এক্ষেত্রে আমরা ব্যর্থ হলে বাংলাদেশ একদিন মেধাশূন্য হয়ে পড়বে। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নশীল হতে হবে। একটি শিশু শুধু একটি পরিবার কিংবা সমাজের সম্পদ নয়, সে দেশের সম্পদ। ১৬ সেপ্টেম্বর শনিবার সকালে এমপি হাবিবের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্ভুক্ত প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়ের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুতফুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক ঐক্য ফোরামের সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মিন্টন চন্দ্র দাস, এ সময় দক্ষিণ সুরমা উপজেলার অন্তর্ভুক্ত সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত