আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

নিজের দলই তাকে ‘সাবেক মেয়র’ সম্বোধন শুরু করেছে

নিজের দলই তাকে ‘সাবেক মেয়র’ সম্বোধন শুরু করেছে

সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হতে এখনো দেড় মাসের বেশি সময় বাকি। আগামী ৭ নভেম্বর তার মেয়াদ শেষ হচ্ছে। কিন্তু তার আগেই নিজের দলই তাকে ‘সাবেক মেয়র’ সম্বোধন শুরু করেছে। আরিফুল হকের কাছে পাঠানো বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে এমনটি দেখা গেছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে। শনিবার দলীয় মনোগ্রামযুক্ত প্যাডে তাকে পদোন্নতিপত্র দেওয়া হয়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ‘বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনয়ন প্রসঙ্গে’ শীর্ষক সেই চিঠিতে আরিফুল হক চৌধুরীর পদবির জায়গায় লেখা রয়েছে, ‘সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন’।

চিঠিতে প্রিয় সহকর্মী সম্বোধন করে চিঠিতে লেখা হয়েছে,‘শুভেচ্ছা নেবেন। আপনি জেনে আনন্দিত হবেন যে, নির্দেশক্রমে আপনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনীত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘চিঠি দেখে মনে হচ্ছে আরিফুল হককে মেয়রের চেয়ার থেকে সরাতে অন্য দলের চেয়ে বিএনপিরই আগ্রহ বেশি। গুরুত্বপূর্ণ এমন চিঠিতে এত বড় ভুল কিভাবে হয়।

তবে জেলা বিএনপির আরেক নেতা বলেন, ‘আমার মনে হচ্ছে এটা মিসটেক। তবুও এমন গুরুত্বপূর্ণ চিঠির ক্ষেত্রে আরো সতর্ক থাকা উচিত ছিল।’ এ বিষয়ে জানতে আরিফুল হক চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত