আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযানে সিলেট সিটি করপোরেশন

অবৈধ বিলবোর্ড অপসারণ অভিযানে সিলেট সিটি করপোরেশন

ফের অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। বুধবার (১৩ জানুয়ারী) বেলা ১২টা থেকে এই লক্ষ্যে নগরীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট মো: শরীফুজ্জামানের নেতৃত্বে বন্দরবাজার পয়েন্ট থেকে এই অভিযান শুরু করা হয়। এসময় সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের ও ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিনার খান হাসু উপস্থিত ছিলেন।

অভিযানের শুরুতে সমবায় মার্কেটের ছাদ থেকে ১ হাজার স্কয়ার ফুটের একটি অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয়। বৃহদাকার এই বিলবোর্ড অপসারণ করার কাজে প্রথমবারের মতো ক্রেন ব্যবহার করে সিলেট সিটি কর্পোরেশন।
পরবর্তীতে বন্দরবাজার হাসান মার্কেটের সংলগ্ন একটি ছাদ থেকে আরেকটি বিলবোর্ড অপসারণ করা হয়। দুপুরে এই অভিযানের কার্যক্রম পরিদর্শণ করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

এই অভিযান বুধবার এবং বৃহস্পতিবার টানা দুইদিন চলবে জানিয়ে এনামুল হাবীব বলেন, যারা বারবার নোটিশ দেওয়া স্বত্ত্বেও ট্যাক্স পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে এবং অনুমোদনবিহীন বিলবোর্ড অপসারণ করা হচ্ছে। এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ক্রেন নিয়ে আসার কারণে এখন বহুতল ভবনের উপর থেকেও অবৈধ বিলবোর্ড অপসারণ করবে সিটি কর্পোরেশন-জানালেন তিনি।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: হানিফুর রহমান, কর কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ

শেয়ার করুন

পাঠকের মতামত