আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জীবনে সৎ থাকলে মানুষ আপনাকে স্মরণ রাখবে

জীবনে সৎ থাকলে মানুষ আপনাকে স্মরণ রাখবে

পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোঃ কুতুব উদ্দিন বলেছেন, জীবনে সৎ থাকলে মানুষ আপনাকে স্মরণ রাখবে। আপনার কর্মই আপনাকে মানুষের মাঝে আজীবন বাঁচিয়ে রাখবে। তিনি বলেন, চাকুরি জীবনে মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে কাজ করার চেষ্টা করেছি। সততার সাথে দায়িত্ব পালন করেছি। জীবনের শেষ সময়ে এসে সিলেটের সন্তান হিসেবে সিলেটবাসীর সেবায় নিজেকে আত্মনিয়োগ করেছিলাম। চাকুরি থেকে অবসরে গেলেও সিলেটের মানুষের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ।

পরিবার পরিকল্পনা বিভাগ সিলেট জেলার উদ্যোগে গতকাল বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তাঁর অবসরজনিত বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে অসংখ্য সহকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আরো বলেন, আমার প্রতিজন সহকর্মী ছিলেন আমার নিকট আপনজন, আমার পরম আত্মীয়। অফিসের বাইরেও আমি তাদের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতাম। বিদায় বেলায় এসে আমার সে সকল প্রিয় সহকর্মীদের কথা অনকে বেশি মনে পড়ছে। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, এ জীবনে যতদিন বাঁচবো আপনাদের সাথে যোগাযোগ থাকবে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা আমার জীবনে পাথেয় হয়ে থাকবে। সিলেট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিপ্লব বড়–য়ার সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা সিলেট বিভাগের সহকারী পরিচালক আবুল মনসুর আহমদ ও উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রদীপ কুমার দাসের উপস্থাপনায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই প্রিয় অভিভাবকের বিদায়কে তাদের জন্য খুবই কষ্টদায়ক হিসেবে উল্লেখ করে বলেন, আমরা সত্যিকার অর্থে আমাদের একজন প্রকৃত অভিভাবককে হারাবো। অফিসের বাইরেও আমাদের এই অভিভাবক আমাদের প্রত্যেকের পরিবার পরিজনের খোঁজখবর রাখতেন। দুঃসময়ে আমরা পাশে পেতাম। অবসরে গেলেও আগের মতই যেন তাদের মাথার ছায়া হিসেবে পাশে থাকেন সংবর্ধিত অতিথির প্রতি তারা এ আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য সিলেট বিভাগের সাবেক পরিচালক ডাঃ মঈন উদ্দিন আহমদ, পরিবার পরিকল্পনা বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপ পরিচালক আব্দুর রাজ্জাক, পরিবার পরিকল্পনা বিভাগ হবিগঞ্জের উপপরিচালক মীর জাহেদুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের সাবেক উপপরিচালক এ কে এম আব্দুস সোবহান, পরিবার পরিকল্পনা বিভাগ সিলেট জেলার সাবেক কনসালটেন্ট ডাঃ ওমরগুল আজাদ সেতু, পরিবার পরিকল্পনা বিভাগ সিলেট জেলার সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ এবং পরিবার পরিকল্পনা বিভাগ সিলেট জেলার কনসালটেন্ট ডাঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম। এছাড়া অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগ সিলেটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। একইসাথে তারা বিদায়ী অতিথিকে পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা এবং উপহারসামগ্রী প্রদান করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত