আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

এক মাসে কোটি টাকার ভারতীয় চিনি-শাড়ি উদ্ধার

এক মাসে কোটি টাকার ভারতীয় চিনি-শাড়ি উদ্ধার

সীমান্তে চোরাচালান রোধে অভিযান জোরদার করেছে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতেও সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আর পুরো আগস্ট মাসজুড়ে একাধিক অভিযান চালিয়ে চিনিসহ প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা সূত্র জানায়, কানাইঘাট পৌরসভার আইয়ুব আলী মার্কেট এর সামনে হতে অভিযান পরিচালনা করে তারা চোরাইপথে ভারত হতে আনা একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেল ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করে। যার দাম ৩ লাখ ৭৪ হাজার টাকা। এসময় কানাইঘাট উপজেলার ঢালাইচর গ্রামের আলী হোসেন (২৬) ও রিয়াজ মিয়া (৩০) নামের দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই বিনয় ভূষণ চক্রবর্তী বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন।

অপরদিকে, সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা গত আগস্ট মাসে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে চিনিসহ প্রায় ১ কোটি ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে। চোরাচালানের সাথে জড়িত চারজনকে গ্রেফতার করে। এর মধ্যে ৩৬ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৮শ’ ১০ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা, ১৬ লাখ ১৭ হাজার টাকা মূল্যের ৩৭০ বস্তা চিনি, ৫১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩৬টি ভারতীয় মহিষ, হাজার ৮শ’ টাকা মূল্যের ৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ লাখ টাকা মূল্যের ১৮০ বস্তা ভারতীয় চিনি, ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৪৮ বস্তা ভারতীয় চিনি ও ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়।

সিলেট জেলা গোয়েন্দা শাখার উত্তর অফিসার ইনচার্জ মোহাম্মদ রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় ও সার্বিক তত্ত্বাবধানে সিলেটের সীমান্ত এলাকায় চোরাচালান রোধে জেলা গোয়েন্দা পুলিশ সব সময় তৎপর রয়েছে। এর অংশ হিসেবে গত আগস্ট মাসে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে এক কোটি ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করা হয়। ‘বিশেষ ক্ষমতা আইনে ১২টি মামলা দায়ের করা হয়। তিনি আরো বলেন, চোরাচালান রোধে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে গোয়েন্দা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে জানান তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত