আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে উত্তপ্ত

ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে উত্তপ্ত

সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটি বিলুপ্তের জের ধরে বিকেল থেকে পাল্টাপাল্টি মিছিল-হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ী ও জনসাধারণের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় পথচারী দিগি¦দিক ছোটাছুটি শুরু করেন।

জেলা ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন থেকে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকায় ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় সিলেট জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়। এতে আরও বলা হয়, বিশ্বনাথ উপজেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে কর্মি সভার তারিখ দ্রুততম সময়ের মধ্যে জানিয়ে দেয়া হবে।

এদিকে, কমিটি বিলুপ্ত ঘোষণার পর পরই পৌর শহরে আনন্দ মিছিল বের করে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন ও সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন গ্রুপের অনুসারীরা। মিছিল শেষে বাসিয়া সেতুর উপর পথসভা করে ছাত্রলীগের জাকির-রুকন গ্রুপের নেতৃবৃন্দ।
অন্যদিকে, আনন্দ মিছিলের পর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির প্রতিবাদ জানিয়ে পৌর শহরে প্রতিবাদ মিছিল বের করে বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু গ্রুপের নেতাকর্মীরা। এরপর সন্ধ্যা ৭টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের জাকির-রুকন গ্রুপের স্থানীয় নেতৃবৃন্দকে নাম উল্লেখ করে বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু নিজের ফেসবুক একাউন্টে একটি কটূক্তিমূলক স্ট্যাটাস দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।

এর জের ধরে ছাত্রলীগের জাকির-রুকন গ্রুপের নেতাকর্মীরা পৌর শহরের পুরাণ বাজারস্থ পাপ্পুর নেতৃত্বাধীন উপজেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে হামলা করে। হামলায় বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু, ছাত্রলীগ নেতা আবির আহমদ, মাহফুজুর রহমান সালমান, মাছুম খান, রাজীব আহমসহ তাদের পক্ষের ১০/১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন। এরপর রাত সাড়ে ৮টার দিকে পাপ্পু গ্রুপের নেতাকর্মীরা পুনরায় পৌর শহরে মিছিল করলে তাদেরকে ধাওয়া করে ছাত্রলীগের জাকির-রুকন গ্রুপের নেতাকর্মীরা। এরপর থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে টান-টান উত্তেজনা বিরাজ করছে।

এ ব্যাপারে বিলুপ্ত কমিটির সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু বলেন, ‘অর্থের বিনিময়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ আমাদের কমিটি বিলুপ্ত করেছেন। এরপর রাহেল সিরাজের নির্দেশে রাজু, শামীম, রিপন, আসলাম, জাকির, সিরাজুল’সহ ৩০/৩৫ অস্ত্রধারী উপজেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে হামলা করে। এতে তিনিসহ ১০/১২ নেতাকর্মী আহত হয়েছে। তিনি জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির দাবি জানান।

কার্যালয়ে হামলার সাথে আমাদের কেউ জড়িত নয় দাবি করে উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন বলেন, ‘সন্ধ্যার পর জেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে পাপ্পু-রুহেলের নেতৃত্বে মিছিল বের হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে প্রতিহত করেছে। এখন সে আমাদের নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত