আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

হবিগঞ্জে ট্রাকচাপায় চার শ্রমিক নিহত

হবিগঞ্জে ট্রাকচাপায় চার শ্রমিক নিহত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে ট্রাকচাপায় চারজন শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উক্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহরম আলী (৫০) ও মানিক মিয়া (৪০)। অপর দুজনের পরিচয় জানা যায়নি। তবে তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের ওই জায়গায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) মেরামত কাজ চলছিল। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছিলেন। দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে চারজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করলে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে নয়টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান।

ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর কাজ চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত