আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ঘুমিয়েছিল ঘরে, লাশ মিলল পুকুরে

ঘুমিয়েছিল ঘরে, লাশ মিলল পুকুরে

তিন মাসের শিশু সাহেরা জান্নাত। ঘুমিয়েছিল ঘরে। মা ছিলেন বাথরুমে। ফিরে এসে দেখেন ঘরে নেই জান্নাত। সন্ধ্যায় নিখোঁজ হওয়া জান্নাতের লাশ উদ্ধার করা হয় বাড়ির পাশের পুকুর থেকে। ঘরে ঘুমন্ত তিনমাসের জান্নাত পুকুরে গেল কিভাবে, সেই প্রশ্নের জবাব নেই কারও কাছে।

শুক্রবার রাত ১১টার দিকে জান্নাতের লাশ উদ্ধার করা হয়। শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করেছে পুলিশ। জান্নাত সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার পালপুরের হাফিজ আবদুল কাইয়ূমের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় জান্নাত ঘরে ঘুমে ছিল। মেয়েকে ঘুমে রেখে বাথরুমে যান মা। ফিরে এসে বিছানায় পাননি মেয়েকে। ঘরে ও আশপাশে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। অবশেষে রাত ১১টার দিকে ঘর থেকে প্রায় ১শ’ মিটার দূরে পুকুরে পাওয়া যায় জান্নাতের লাশ, জানিয়েছেন জান্নাতের বাবা হাফিজ আবদুল কাইয়ূম।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আবদুল কাইয়ুম আরও জানান, ‘আমি বুঝতে পারছি না আমার মেয়ে কিভাবে পুকুরে গেলো। কে তাকে সেখানে নিয়ে গেলো। নিশ্চয় তাকে কেউ তাকে পুকুরে ফেলেছে।

মোগলাবাজার থানার এসআই মুকুল আহমেদ জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত