আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা: মাসুক উদ্দিন আহমদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা: মাসুক উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন বলেছেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা। এ খাতে জড়িত সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে আধুনিক হতে হবে, সততার সঙ্গে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়তে ব্যাংকিং খাতের সবাইকে স্মার্ট হতে হবে।

গতকাল শনিবার পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) রেজি নং- বি-৯৪১, সিলেট আঞ্চলিক কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘পূবালী ব্যাংক একটি ঐতিহ্যবাহী ব্যাংক। যে কোনো প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সময় নানাভাবে বঞ্চিত হতে পারেন। তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। নগরের বন্দরবাজারস্থ পূবালী ব্যাংক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। তিনি বলেন, সবাইকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে।

রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা সততার সঙ্গে কাজ করলে দেশ পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’ পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান বক্তা পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, ঢাকার সভাপতি মো. রাশিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি মো. সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শ্রম আদালত, সিলেটের প্রতিনিধি নাজমুল আলম রোমেন, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, শিক্ষাবিদ, লেখক ও সাংবাদিক ড. মো. আবু তাহের। আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক প্রণব কান্তি দে’র সঞ্চলনায় এতে আরও বক্তব্য দেন, বাংলাদেশ সরকারি কর্মচারী পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ইছমাইল মিয়া, বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আবুল হাসনাত বুলবুল। বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের কার্যকরি সভাপতি মো.জাহাঙ্গির আলম, সহসভাপতি মো. আবু সাইদ শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, মো. আরমান হোসেন, সিলেট আঞ্চলিক কমিটির সহসভাপতি এনাম উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক মাসুক মিয়া, মৌলভীবাজার আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র দাস, সিলেট আঞ্চলিক কমিটির সাবেক সভাপতি হরিলাল রায়, মো. সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত