আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার: এমপি মিলাদ

শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার: এমপি মিলাদ

নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ এমপি বলেছেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। ইতিমধ্যে পরিবহন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে যা কখনো কেউ কল্পনা করতে পারেনি। সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বাড়ছে যানবাহনের চাহিদা, মূল্যায়ন পাচ্ছেন পরিবহন শ্রমিকরা।

গত শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলায় সিএনজি শ্রমিক ইউনিয়ন ১৯৭৯ আয়োজিত নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও গজল সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নবীগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালামের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌরসভার মেয়র সাবির হোসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা সিএনজি শ্রমিক (১৯৭৯) ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজেদুর রহমান শিপু, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত