আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন

বিয়ানীবাজারের প্রাচীনতম বিদ্যাপীঠ পঞ্চখন্ড হরগোবিন্দ (পিএইচজি) মডেল উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে বিদ্যালয়ের হিসাব নিকাশের খাতাসহ যাবতীয় কাগজ ও গুরুত্বপূর্ণ নথিপত্র। এরসাথে গায়েব হয়েছে সরকার প্রদত্ত দু’টি ল্যাপটপ।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পৌরশহরের উপকন্ঠ ও থানার পাশ্ববর্তি এই বিদ্যালয়ে রহস্যজনক ঘটনাটি ঘটে। খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার ও ডিফেন্স সার্ভিসের একদল কর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল আলীমকে আটক করেছে। রহস্যজনক এই ঘটনায় হতবাক উপজেলার সচেতনমহলসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জানা যায়, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অফিসে রক্ষিত ৪টি আলমারী ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজ বের করে তাতে আগুন দেয় র্দুবৃত্তরা। এতে বিদ্যালয়ের হিসাব নিকাশের ভাউচার, সার্টিফিকেট, মার্কসিটসহ গুরুত্বপূর্ণ কাগজ ও যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এরসাথে গায়েব হয়ে যায় বিদ্যালয়ে সরকার প্রদত্ত দু'টি ল্যাপটপও। অগ্নিকান্ডের বিষয়টি টের পেয়ে বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল আলীম মোবাইল ফোনে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করলে তিনি বিয়ানীবাজার থানা ও ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার ও ডিফেন্স সার্ভিসের একদল কর্মী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আর বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য  নৈশ প্রহরী আব্দুল আলীমকে আটক করে নিয়ে যায়।

এদিকে উপজেলার ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডে হতবাক উপজেলার সচেতন মহলসহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীরা। খবর পেয়েই অনেকে ছুটে যান তাদের প্রাণের এ বিদ্যাপীঠে। তবে কি কারণে রহস্যজনকভাবে পুড়িয়ে দেয়া হলো বিদ্যালয়ের হিসাব নিকাশের ভাউচারসহ গুরুত্বপূর্ণ কাগজ ও নথিপত্র। এর সাথে গায়েব করা হলো গুরুত্বপূর্ণ তথ্যে ভরা সরকার প্রদত্ত দুটি ল্যাপটপ এমন প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।

উপজেলার প্রাচীনতম এ বিদ্যালয়ে দুর্বৃত্ত্বের অগ্নিকান্ডের ঘটনায় বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন জানান, আমি এই ঘটনায় হতবাক। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। আশা করি পুলিশ তদন্ত করে মূল ঘটনাটি উদঘাটন করবে এবং ঘটনার সাথে জড়িতদের আটক করে আইনের আওতায় নিয়ে আসবে। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যার পর প্রশাসনের সাথে তাদের বৈঠক রয়েছে বলেও জানান।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবের আহমদ বলেন, এই ঘটনাটি রহস্যজনক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য বিদ্যালয়ের নৈশ প্রহরী আব্দুল আলীমকে আটক করেছি। উপজেলার প্রাচীনতম এই বিদ্যালয়ে অগ্নিকান্ডের এই ঘটনায় যেই জড়িত থাকুক আমরা তদন্ত স্বাপেক্ষে তাকে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।

শেয়ার করুন

পাঠকের মতামত