আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মেয়র মুহিবুরের নামে সাইবার ট্রাইবুনালে মামলা

মেয়র মুহিবুরের নামে সাইবার ট্রাইবুনালে মামলা

সিলেটের বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে। মামলার অভিযোগে ১১০ কোটি টাকা মানহানির দাবি করা হয়েছে। এর আগে উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া মুহিবুর রহমানের বিরুদ্ধে মামলা রুজু করেন একই আদালতে।

সোমবার (২ অক্টোবর) সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের ব্যক্তিগত সহকারী আহমদ কবির আদনান বাদী হয়ে সিলেটে সাইবার ট্রাইবুনালে মামলাটি দায়ের করেন।

মামলায় এজাহারনামীয় তিন আসামির মধ্যে প্রধান আসামি হলেন, উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হাজী কলমদর আলী ছেলে পৌর মেয়র মুহিবুর রহমান (৭৫), উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা আলী পাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সিতার মিয়া (৪৫) ও একই গ্রামের আলী মিয়া (৪০) নামের এক ব্যক্তি। এছাড়া ওই মামলায় অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাদীপক্ষের আইনজীবী জাকারিয়া খান জানান, মুহিবুর রহমান সম্প্রতি সংসদ সদস্য মোকাব্বির খানের চলমান একটি প্রকল্প (মসজিদ) নিয়ে কটূক্তি ও প্রকল্পের অর্থ সংসদ সদস্যের সহকারীরা লুটপাট করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও আপলোড করেন। এতে সংসদ সদস্যের সম্মানহানি হয়। পরে তার সহকারী মামলা করেন। মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার প্রধান আসামি পৌর মেয়র মুহিবুর রহমান জাগো নিউজকে বলেন, অনিয়মের বিরুদ্ধে কথা বলেছি। মামলা হামলা কিছুই ভয় করি না। জনগণের পক্ষে আছি পক্ষেই থাকবো। জনগণের পক্ষে কথা বলা বন্ধ হবে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত