আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সেবাপ্রাপ্তির বিষয়ে পাইলট প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন

সেবাপ্রাপ্তির বিষয়ে পাইলট প্রকল্প গ্রহণ প্রক্রিয়াধীন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার ‘হেল্থ সিস্টেম স্ট্রেন্দেনিং (এইচএসএস)’-এর আওতায় ফিজিক্যাল অ্যাসেসমেন্ট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত আলোচনায় সভাপতিত্ব করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহমান ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন-স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য অনুবিভাগ) মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস পরিচালক ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা: মো: শাহাদাত হোসেন (রিপন), সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: শরিফুল হাসান (কামাল), শুখেন্দু শেখর রায়, মোহাম্মদ মহিদুর রহমান, মধুসূদন চন্দ প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার” প্রদান করা হয়। এই কার্যক্রমের আওতায় দেশব্যাপী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের অনলাইন স্কোর, রোগীর সন্তুষ্টি ও সরেজমিন জরিপ বা ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার অধীনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘হেল্থ সিস্টেম স্ট্রেন্দেনিং’ কার্যক্রম-এর অংশ এই ‘ফিজিক্যাল অ্যাসেসমেন্ট’। এ ধারাবাহিকতায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেট বিভাগের মোট ৮টি স্বাস্থ্য প্রতিষ্ঠানের ওপর জরিপ চলছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে এ জরিপ চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধান অতিথি অতিরিক্ত সচিব (স্বাস্থ্যসেবা) মো: সাইদুর রহমান বলেন, অনলাইনে ফরম পূরণ করে সেবাপ্রাপ্তির বিষয়টি নিশ্চিতে সরকার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের যে কোন স্থান থেকে অনলাইনে ফি পরিশোধ করে রোগীরা সেবা নেয়া, যে কোন স্থানে রোগী ট্রান্সফারের সুবিধা পাবেন। তখন আর হাসপাতালে গিয়ে অফলাইনে লাইনে দাঁড়িয়ে টাকা দিয়ে টিকিট কিনতে হবে না। ফলে জনগণের ভোগান্তি কমবে।

তিনি আরো বলেন, এন.আই.ডি-র রক্ষা কবচ ‘সুরক্ষা’-অ্যাপ্সের সাথে কথা বলে সমন্বয় করলে জনগণের এনআইডি’র গোপনীয়তা রক্ষা পাবে। তিনি ওসমানী হাসপাতালের পরিচালকের পক্ষ থেকে তৈরি ‘স্লাইড শো’ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সভাপতির বক্তৃতায় ওসমানী পরিচালক বলেন, নানা ক্ষেত্রেই ওসমানী হাসপাতাল অনেক উন্নতি করেছে। এমনকি হাসপাতাল থেকে রেকর্ড ১৭ কোটি টাকা রাজস্ব আদায় হবে।

উল্লেখ্য, ২০২২ সালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে প্রথম পুরস্কার লাভ করে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত