আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

লোডশেডিং বেড়েছে!

লোডশেডিং বেড়েছে!

সিলেটজুড়ে আবারো বেড়েছে লোডশেডিং। গত কয়েকদিন থেকে হঠাৎ করেই সিলেটে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। নগর এলাকায় দিনে রাতে গড়ে ৬ থেকে ৭ ঘন্টা লোডশেডিং হলেও গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ। উপজেলা পর্যায়ে গড়ে ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ থাকছেনা বলে অভিযোগ গ্রাহকদের। শীঘ্রই পরিস্থিতির উন্নতির তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। সিলেটে ১৭ শতাংশ লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি।

জানা গেছে, গেল কিছুদিন গরমের তীব্রতার মধ্যেও সিলেটে তেমন লোডশেডিং হয়নি। তবে গত ৩/৪ দিন থেকে তাপমাত্রা কিছুটা কমলেও লোডশেডিং বেড়েছে। সিলেট নগরীতে দিনে ও রাতে মিলে গড়ে ৬ থেকে ৭ ঘন্টা থাকছেনা বিদ্যুৎ। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও গ্রাম পর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে গ্রাহকগণ দিনে রাতে মিলে গড়ে ৬-৮ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন বলে অভিযোগ করছেন। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। দীর্ঘ লোডশেডিংয়ের কারণে গ্রামীণ জীবনে স্থবিরতা নেমে আসছে। গরমে হাসফাস করছেন সাধারণ মানুষ। পিডিবি থেকে লোডশেডিং কিছুটা কম হলেও পল্লী বিদ্যুতের লোডশেডিং বেশী হচ্ছে বলেও অভিযোগ গ্রাহকদের।

এদিকে নগরে হঠাৎ লোডশেডিং বৃদ্ধির ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসের কাজে বিঘœ ঘটছে। কারখানা ও ফ্যাক্টরিতে উৎপাদন হ্রাস পাচ্ছে। জেনারেটর ব্যবহারের কারণে বাড়ছে উৎপাদন ব্যয়।

এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিভাগীয় অফিসের প্রধান প্রকৌশলী মো: আব্দুল কাদির দৈনিক জালালাবাদকে জানান, শুধু সিলেট নয়, সারাদেশেই এমন লোডশেডিং চলছে। এই লোডশেডিং স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। মঙ্গলবার সন্ধ্যায় সিলেট বিভাগে পিডিবির চাহিদা ছিল ১৭০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ হয়েছে ১৫৩ মেগাওয়াট। তাই আমাদেরকে ১৭ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত