আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

বাধার মুখে মেয়র আরিফ

বাধার মুখে মেয়র আরিফ

মেয়র হিসেবে দায়িত্ব পালনের শেষ দিকে এসে উন্নয়ন কাজে বাধার মুখে পড়েছেন আরিফুল হক চৌধুরী। বুধবার সিলেট নগরীর আম্বরখানায় সড়ক সম্প্রসারণের জন্য উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে তিনি একটি বাণিজ্যিক ভবনের মালিকদের বাধার মুখে পড়েন। পরে উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ফিরে আসতে হয়েছে তাকে।

জানা গেছে, সিলেট নগরীর আম্বরখানা-চৌকিদেখি সড়ক সম্প্রসারণের জন্য রাস্তার উভয় পাশের স্থাপনা ভাঙার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শুরু হয় অভিযান। গোল্ডেন টাওয়ার নামক একটি বহুতল বাণিজ্যিক ও আবাসিক ভবনের সামনের সীমানা প্রাচীর ভাঙার সময় বাধার সম্মুখীন হন মেয়র। ভবনটির কয়েকজন মালিক (অংশীদার) এসে কাজে বাধা দেন। এ সময় মেয়রের সাথে বাকবিতণ্ডতায় জড়ান তারা।

গোল্ডেন টাওয়ারের চেয়ারম্যান নুরুল ইসলাম খানের অভিযোগ, উন্নয়নের স্বার্থে সিটি করপোরেশনকে জায়গা ছাড়তে তারা রাজি। কিন্তু কোন ধরনের নোটিশ ছাড়াই সিটি করপোরেশন বহুতল ভবনটির সামনের অংশ ভাঙতে এসেছে। এভাবে ভাঙা হলে পুরো ভবনে সমস্যা দেখা দিবে। এছাড়া ভবনের গ্যাস ও পানির লাইন না সরিয়ে ভাঙার কাজ শুরু করলে ভবনটিতে বসবাসকারীরা বিপাকে পড়বেন। মেয়র আরিফ উদ্দেশ্যমূলকভাবে এটি করছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সরকারি জায়গা নিতে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তারা এতোদিন ধরে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। তাদের বাধার মুখে গ্যাস ও পানির লাইন সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছে। আর আমাদের প্রকৌশলীদের বলা হয়েছে বিষয়টি ভাল করে দেখার জন্য।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত