আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে পুলিশের আপত্তি

ময়নাতদন্ত ছাড়া লাশ নিতে পুলিশের আপত্তি

ময়নাতদন্ত ছাড়া দুর্ঘটনায় নিহত যাত্রীর মরদেহ নিতে পুলিশের আপত্তির প্রতিবাদে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে অবরোধ করেন তারা।

এসময় রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েন ওই সড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে স্থানীয় বাঘা এলাকার এক ব্যক্তিকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস চালক। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ওই ব্যক্তি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির সাধারণ সম্পাদক লিলু মিয়া জানান, নিহতের পরিবারের সঙ্গে শ্রমিকদের পক্ষ থেকে সমঝোতা করা হয়। পরিবার মামলা না করার ব্যাপারে শ্রমিকদের আশ্বস্ত করে। পরিবারের সদস্যরা নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেন। কিন্তু গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর করা আবেদনে স্বাক্ষর দিতে রাজি হন না। এর প্রতিবাদে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

দুপুর ২টার দিকে গোলাপগঞ্জ থানা পুলিশের সঙ্গে বৈঠকে বসেন স্থানীয় শ্রমিক নেতারা। বৈঠকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ প্রদানের ব্যাপারে পুলিশ ইতিবাচক মনোভাব প্রকাশ করায় বিকেল ৩টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

গোলাপগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, দাবি নিয়ে শ্রমিকরা সড়ক অবরোধ করেছে বিষয়টি সেরকম নয়। আমি লাশ দেওয়ার জন্য কোতোয়ালি থানায় মেইল প্রেরণ করেছি। আর লাশের পরিবারের কেউ যদি আমার কাছে না আসে, তাহলে স্বাক্ষর কীভাবে দেব। বিষয়টি সমাধান হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত