আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

সিলেটে হরতাল চলছে : বিএনপি নেতা রাজ্জাকের বাসায় আগুন

সিলেটে হরতাল চলছে : বিএনপি নেতা রাজ্জাকের বাসায় আগুন

অনেকটা ঢিলেঢালা ভাবে সিলেটে আমরা সিলেটবাসী’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে । সংগঠনের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।নগরীর বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিলের মধ্যে দিয়ে আমরা সিলেটবাসী’র ডাকা হরতাল সোমবার সকাল ৬টা থেকে চলছে। সকাল ৯টায় হরতাল আহবানকারীরা জিন্দাবাজারে সমাবেশ করেছেন। এছাড়াও বেলা সাড়ে ১২টার দিকে টিলাগড় থেকে একটি মোটর শোডাউন নিয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় আমরা সিলেটবাসীর কনভেনার, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১০-১২ জন হরতাল সমর্থক মধুবন মাকের্টের সামনে অবস্থান নেন। পরে মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরীর নেতৃত্বে প্রায় অর্ধশত নেতাকর্মী মিছিল নিয়ে মধুবন সুপার মাকের্টের সামনে জড়ো হন। এর পর সবাই হরতালের সমর্থনে মিছিল নিয়ে জিন্দাবাজারে এসে সমাবেশে মিলিত হন।এ সময় সিলেটবাসীর আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী বক্তব্য রাখেন।আব্দুর রাজ্জাক তার বক্তব্যে বলেন, খালেদা ও তারেক জিয়ার আদর্শের সৈনিক বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হকের নাম চার্জশিট থেকে বাদ না দিলে কোঠর থেকে কোঠর আন্দোলন কমসূচি ঘোষণা করা হবে।এ সময় মহানগর বিএনপি নেতা মঈন উদ্দিন সুহেল, এমদাদ চৌধুরী, যুবদল নেতা মামুনুর রশিদ, কামরুল হাসান চৌধুরী শাহিন, সাদিকুর রহমান সাদিক, ছাত্রদল নেতা সুহিন আহমদ, নজরুল ইসলাম, আব্দুল মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী এএম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নাম অন্তর্ভূক্তির প্রতিবাদে ‘আমরা সিলেটবাসী’ নামের একটি সংগঠন সিলেট, মেৌলভীবাজার ও সুনামগঞ্জে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। গত শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে এক সমাবেশে এ হরতাল আহবান করেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক আব্দুর রাজ্জাক।এদিকে জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের রায় নগরীর রাসোস ৬০ নং বাসায় গতকাল রবিবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে কাঠের আলমারী, এলসিডি টিভি, সোফাসহ অন্যান্য সকল আসবাবপত্র পুড়ে যায়।মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ডেইলি সিলেটকে জানান, রাত ১০টার দিকে আমি আমার বাসার বাহিরে মোবাইল ফোনে কথা বলছিলাম। হঠাৎ করে ধুয়ায় সব কিছু অন্ধকার দেখে আমি দ্রুত বাড়ির ভেতরে যাই। দেখি আমার বেড রুমে সবখানে আগুন ছড়িয়ে পড়েছে।তিনি জানান, আমার শত বছরের পারিবারিক ঐতিহ্যবহণকারী আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আমি বাড়ির লোকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসি। কে বা কারা আগুন লাগিয়েছে বলে আপনি মনে করেন- এমন প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক ডেইলি সিলেটকে জানান, ডিবি এসেছিলো উনারা খতিয়ে দেখবেন।অগ্নিকাণ্ডের বিষয়ে সিলেট ফায়ার সার্ভিসে ফোন করে জানতে চাইলে তারা কন্ট্রোলরুমে যোগাযোগ করতে বলে। পরে কন্ট্রোল রুমের ০১৭৩০-৩৩৬৬৪৪ নম্বর মুঠোফোনে যোগাযোগ করলে ফায়ারম্যান মতিউর রহমান গনমাধ্যমকে জানান, আমাদের কাছে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের বাসায় অগ্নিকাণ্ডের কোন মেসেজ নেই।

শেয়ার করুন

পাঠকের মতামত