আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোম্পানীগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: দুই দশক আগে নির্মিত হয় ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি সড়ক। ৫ দশমিক ৪৫ মিটার দৈর্ঘ্যের এই সড়ককে কেন্দ্র করেই শাহ আরেফিন থেকে পাথর উত্তোলন হতো। ট্রাক-ট্রাক্টরে করে পাথর যেত দেশের বিভিন্ন প্রান্তে। সীমান্ত এই জনপদ মুখর হয়ে থাকত অগুনতি মানুষের কর্মচাঞ্চল্যে। অবশ্য, সড়কটি ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগেরও কমতি ছিল না। ক্ষতিগ্রস্ত সড়কটি এখন সীমান্ত এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত জনপদের ক্ষতিগ্রস্ত সড়কে এবার উন্নয়নের ছোঁয়া লাগছে। অবশেষে এটি মেরামতের উদ্যোগ নিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)। উপজেলার ভোলাগঞ্জ-শাহ আরেফিন-ছনবাড়ি ক্ষতিগ্রস্ত ৫ দশমিক ৪৫ মিটার সড়কটি অবশেষে মেরামত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ৮ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ জনপদের এই সড়কটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন তিনি। এর ফলে কোম্পানীগঞ্জের জনগুরুত্বপূর্ণ এই সড়কের আশপাশের ৮-১০ গ্রামের লোকজন এর সুফল ভোগ করবেন। এদিন ওই সড়কের ভোলাগঞ্জ এলাকায় মন্ত্রী ফলক উন্মোচন করে কাজের উদ্বোধন ঘোষণা করেন। ৮ কোটি টাকা ব্যয়ে আপাতত সড়কের ২ দশমিক ১৬৭ মিটার (ভোলাগঞ্জ থেকে বাবুলনগর পর্যন্ত) অংশ আরসিসি ঢালাই হবে। এর আগে এদিন কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন মন্ত্রী। ওই স্টেশন ৩ কোটি ৫৪ লাখ ২১ হাজার ৬৭৭ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। অভিবাদন গ্রহণের পর মন্ত্রী উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর বেলুন ওড়ান। পরে উপজেলা হেডকোয়ার্টার-টুকেরবাজার আরএইচডি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ধর্মীয়/শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। মধ্যাহ্ন ভোজের আগে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছির ও উপজেলা পরিষদের সাবেক অস্থায়ী চেয়ারম্যান মো. ইয়াকুব আলীকে দেখতে পাড়ুয়া এবং ইসলামপুর গ্রামে যান তিনি।

এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সিলেট বিভাগের উপ-পরিচালক মনিরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী দুলাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও অখিল বিশ্বাস, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসরিন জাহান ফাতেমা, সাধারণ সম্পাদক তামান্না আক্তার হেনা, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন, সাবেক আহবায়ক মো. ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) শামসুল আলম ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত