আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দুর্গাপূজায় সিলেট মহানগরী হবে উৎসবমুখর: পুলিশ কমিশনার

দুর্গাপূজায় সিলেট মহানগরী হবে উৎসবমুখর: পুলিশ কমিশনার

বাংলাদেশ পূজা পরিষদ সিলেট মহানগর শাখার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বার্ষিক প্রতিনিধি সভা সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আড়ম্বরপূর্ণ এক আয়োজনের মাধ্যমে প্রতিনিধি সভা সম্পন্ন হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চন্দন দাশ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস, ২ নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, মহানগর পূজা উদযাপন পরিষদ এর সাবেক সভাপতি সুব্রত দেব। উপস্থিত ছিলেন মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, মহানগর শাখার সহসভাপতি নির্মল কুমার সিনহা, শ্যামল কান্তি ধর, সুদীপ পুরকায়স্থ, মদন মোহন কর্মকার, মহানগর ঐক্য পরিষদের সহ-সভাপতি ডিকন নিঝুম সাংমা।

পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব। শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক মনোজ কান্তি দত্ত মুন্না। অর্থ রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ জিডি রুমু। প্রস্তাবনা পাঠ করেন মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট জয়শ্রী দাস জয়া।
থানা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কোতোয়ালি থানা কমিটির সভাপতি এডভোকেট অরবিন্দ দাশ গুপ্ত বিভু, এয়ারপোর্ট থানা কমিটির সভাপতি নান্টু রঞ্জন সিংহ, শাহপরান থানা কমিটির সভাপতি বিরেশ দেবনাথ, দক্ষিণ সুরমা থানা কমিটির সাধারণ সম্পাদক নিখিল মালাকার, মোগলাবাজার থানা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, সার্বজনীন পূজা কমিটির পক্ষে বক্তব্য রাখেন দিলীপ কুর্মি, টুলটিকর ইউনিয়ন মেম্বার, উজ্জ্বল রঞ্জন চন্দ, নিপেন্দ্র দেব চৌধুরী, সভাপতি, বাগবাড়ী পূজা কমিটি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক হারাধন দেব প্রভাষ, সম্পাদক মন্ডলির সদস্য ধনেশ দেব, সুষেন দে, অমর দত্ত, রথীন্দ্র দাস ভক্ত, আশীষ দে, মিঠুন দত্ত, রকি দেব, পরাগ রেনু দেব তমা, নির্বাহী সদস্য বিজিত দেব, বীরেন চন্দ্র মল্লিক, তরুণ কান্তি পাল, নির্মলেন্দু দে লিমন, পূজা পরিষদের কোতোয়ালী থানা ঐক্য পরিষদ সভাপতি বীরমুক্তিযোদ্ধা পান্না লাল রায়, পূজা পরিষদ সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক স্বপন পাল,এয়ারপোর্ট থানা সাধারণ সম্পাদক ভৈরব চন্দ্র দেবনাথ, শাহপরান থানা সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, ঐক্য পরিষদ বিমানবন্দর থানা শাখার সাধারণ সম্পাদক লিটন দেব, বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির ও আশ্রম কমিটির নেতৃবৃন্দ, পূজা পরিষদ, ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘœভাবে উদযাপন করা যায় সেই লক্ষ্যে সকল মহলের সহযোগিতা কামনা করা হয় এবং বাংলাদেশ পূজা পরিষদের পক্ষ থেকে ১৯ টি প্রস্তাবনা প্রদান করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: ইলিয়াছ শরীফ বলেন “সিলেট প্রকৃত অর্থেই একটি সম্প্রীতির নগরী। আসন্ন শারদীয় দুর্গোৎসব আমরা সবাই মিলে সম্মিলিতভাবে উদযাপন করবো। সর্বস্তরের জনগণের সজাগ সুদৃষ্টি থাকলে যেকোনো অপশক্তিকে সহজেই মোকাবিলা করা সম্ভব বলেও এসময় তিনি মন্তব্য করেন। তিনি বলেন,শারদীয় দুর্গা পূজায় সিলেট হবে উৎসবের নগরী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত