আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় স্থগিত

কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় স্থগিত

সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন নবগঠিত ছয়টি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি ঘোষণা করার ২৪ ঘণ্টার মাথায় স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় বিষয়টি করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের নাম ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। বিষয়টি এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এ বিষয়ে বলেন, ‘সাধারণ সম্পাদক আমাকে রিকুয়েস্ট করায় আমি এই ৬ কমিটি অনুমোদন দিতে সম্মত হয়েছিলাম। কিন্তু পরক্ষণেই আমার কাছে প্রধানমন্ত্রীর এ বিষয়ক নির্দেশনাটি আসে। তাই এগুলো বাতিল করা হয়েছে। কিছুক্ষণ পরেই বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে সব সংবাদমাধ্যমকে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আদেশ শিরোধার্য্য। তার আদেশ অমান্য করার প্রশ্নই আসে না। আসলে এই ৬টি কমিটির বিষয়ে আমাকে ভুল বুঝানো হয়েছে।’

উল্লেখ্য, ৬টি ওয়ার্ড আওয়ামী লীগে আহ্বায়ক-যুগ্ম আহ্বায়ক হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছিলো তারা হলেন-

২৮নং ওয়ার্ডে আহ্বায়ক গৌছ মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ, মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট।

২৯নং ওয়ার্ড আহ্বায়ক তাহসিন আহমদ দীপু, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন, মাজহারুল ইসলাম শাকিল।

৩০নং ওয়ার্ডে আহ্বায়ক ফজলুল করিম হেলাল, যুগ্ম আহ্বায়ক বদরুজ্জামান শিশু, প্রমথ দাস, আফতাবুল কামাল রেকি।

৪০নং ওয়ার্ডে আহ্বায়ক শাহজাহান রহিম, যুগ্ম আহ্বায়ক শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন, সাদেক আহমদ।

৪১নং ওয়ার্ডে আহ্বায়ক আনা মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফু, মোহাম্মদ খসরুজ্জামান।

৪২নং ওয়ার্ডে আহ্বায়ক আব্দুর রহমান আনা মিয়া, যুগ্ম আহ্বায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, গুলজার আহমদ ও মতিউর রহমান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত