আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেনোসাইডকে স্বীকৃতির দাবিতে সমাবেশ

জেনোসাইডকে স্বীকৃতির দাবিতে সমাবেশ

১৯৭১ সনের নৃশংস বাংলাদেশ জেনোসাইডকে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি দেওয়ার দাবিতে ‘আমরা একাত্তর’ সিলেট জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন এডভোকেট সমর বিজয় সী শেখর।

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, তুহিন কান্তি ধর, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল, সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং তাঁদের রক্ত ও কান্নার এক বিশাল সমুদ্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্ম।

বক্তারা বলেন, দীর্ঘকাল ধরে আমাদের সরকার, প্রতিবাদী জনসমাজ এবং বীর মুক্তিযোদ্ধাবৃন্দ দেশ বিদেশের বুদ্ধিজীবী ও মানবাধিকার ব্যক্তিবর্গ জেনোসাইডকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়ে আসছে। বাংলাদেশ সরকার ২০১৭ সালে জাতীয় সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ তারিখটিকে জাতীয় জেনোসাইড দিবস হিসেবে ঘোষণা করে দিবসটি পালন করে আসছে। কিন্তু পরম পরিতাপের বিষয় জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধে সংঘটিত মহাবিভীষিকার পর এ পর্যন্ত সংঘটিত সবচেয়ে বড় এই বাংলাদেশ জেনোসাইড নিয়ে এতটুকু রা-শব্দ করেনি। যা জাতিসংঘের মূলনীতির পরিপন্থী বলে আখ্যায়িত করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত