আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমার সকল সম্পদ মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছি

আমার সকল সম্পদ মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছি

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর জন্মদিন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ এবং বিভিন্ন রাস্তার পাশে একহাজার বৃক্ষরোপণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার লিডিং ইউনিভার্সিটির গ্যালারি-১ এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জন্মদিন উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ড. রাগীব আলী। এসময় লিডিং ইউনিভার্সিটি পরিবার তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে ড. রাগীব আলীকে ফুল দিয়ে বরণ করেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমানসহ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং পর্যায়ক্রমে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান ও শিক্ষকগণ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই। তিনি বলেন, আমার সকল সম্পদ মানবতার কল্যাণে বিলিয়ে দিয়েছি। যাতে করে সমাজ ও দেশ উপকৃত হতে পারে। তিনি বাকি জীবন সুস্থতার সাথে কাটাতে সবার কাছে দোয়া চান এবং লিডিং ইউনিভার্সিটির অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, দানবীর ড. রাগীব আলী এদেশের মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষার আলো ছড়াচ্ছেন। তিনি আরও বলেন, রাগীব আলী শুধু শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। বরেণ্য দানবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি তাঁর দীর্ঘায়ু কামনা করেন।

দানবীর ড. রাগীব আলীর জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই, ট্রাস্টি বোর্ড সদস্য ডা. সাদিয়া মালিক চৌধুরী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক এবং ভারত থেকে আগত অতিথি সুশান্ত কুমার ভট্টাচার্য্য, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া,

কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম এবং রেজিস্ট্রার মো. মফিজ উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিসেস তৌহিদা সুলতানা এবং আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের গবেষণা সহকারী জসিম আল ফাহিম। অনুষ্ঠানের শুরুতে দানবীর রাগীব আলীর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদ। বক্তব্য রাখেন বিভাগীয় প্রধান পাবলিক হেলথ বিভাগ ড. মো. আব্দুল মজিদ, ব্যবসায় প্রশাসন বিভাগের ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রুমেল এম. এস. রহমান পীর, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মো. মাহবুবুর রহমান, স্থাপত্য বিভাগের স্থপতি মো. শওকত জাহান চৌধুরী, আইন বিভাগের আব্দুল্লাহ আল মামুন, ইংরেজি বিভাগের মিসেস রুম্পা শারমিন, ইসলামিক স্টাডিজ বিভাগের ফজলে এলাহী মামুন, ইলেক্ট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রফিকুল ইসলাম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী।

অনুষ্ঠানে রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হেলাল আহমদ মোর্শেদের লেখা ‘শতাব্দীর শ্রেষ্ঠ দানবীর ড. রাগীব আলী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. রাগীব আলী। জন্মদিনে দানবীর ড. রাগীব আলী লিডিং ইউনিভার্সিটির শিক্ষক ও কর্মকর্তাদের নতুন পে-স্কেল ২০২৩ ঘোষণা করেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত