আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাহিত্য কেন্দ্রের সাহিত্যসভা অনুষ্ঠিত

সাহিত্য কেন্দ্রের সাহিত্যসভা অনুষ্ঠিত

দিলওয়ার ছিলেন গণমানুষের কবি। মানুষের দুঃখ, দারিদ্র, শোষণ-বঞ্চনা কবির মধ্যে একরকম উত্তাল ঝড় তুলেছিল। গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আকাক্সক্ষা নানাভাবে প্রতিধ্বনিত হয়েছে তাঁর কবিতায়। ষাটের দশকে দিলওয়ারের কবিতা ও গান থেকে জনতার দীপ্ত প্রাণে অগ্নিস্ফুলিঙ্গ ঝরেছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ‘স্বাধীন বাংলা বেতারকেন্দ্র’ থেকে দিলওয়ারের জাগরণী গান মানুষকে উজ্জীবিত করেছে।

কবি দিলওয়ারের ১০ম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে অনুষ্ঠিত সিলেট সাহিত্য কেন্দ্রের প্রথম সাহিত্যসভায় আলোচকগণ এসব কথা বলেন। সাহিত্যসভায় গত ৫ অক্টোবর বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আসাদ চৌধুরীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসরকক্ষে বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক-ছড়াকার কামরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সিলেট সাহিত্য কেন্দ্রের প্রথম সাহিত্যসভায় প্রধান আলোচক ছিলেন সাহিত্য সমালোচক অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব। সম্মানিত অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি তিব্বিয়া কলেজের সাবেক অধ্যক্ষ কবি ডা. মাশুকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন কবি ও গবেষক সরওয়ার ফারুকী, সাংবাদিক শফিক আহমদ শফি, ছড়াকার নজমুল হক চৌধুরী, কবি মুন্সি আব্দুল কাদির, ছড়াকার ও চিত্রশিল্পী কবির আশরাফ ও ছড়াকার জহুর মুনিম। স্বরচিত লেখাপাঠে অংশ নেন এবং উপস্থিত ছিলেন কবি শাহেদ আব্দুর রকীব, প্রাবন্ধিক লুৎফুর রহমান তোফায়েল, কবি মোয়াজ্জিম আল হাসান, শিশুসাহিত্যিক মাহবুব এ রহমান, কবি ও সংগঠক আব্দুল কাদির জীবন, আতাউর রহমান কাছা মিয়া, কবি সোলেমান রাসেল, গল্পকার আহমদ জুয়েল, কবি সাজিদ নওফেল, ইয়াছিন আহমদ প্রমুখ। কবি আসাদ চৌধুরী ও কবি দিলওয়ারের কবিতা আবৃত্তি করেন ছড়াকার নাঈমুল ইসলাম গুলজার। কবি দিলওয়ার ও কবি আসাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন কবি মুন্সি আব্দুল কাদির।

পরে উপস্থিত লেখকদের পরামর্শের ভিত্তিতে কবি মোঃ আমিনুল ইসলামকে আহবায়ক ও কামরুল আলমকে সদস্য সচিব করে সিলেটে সাহিত্য কেন্দ্রের আহŸায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহŸায়ক কবি শাহেদ আব্দুর রকীব ও কবি সরওয়ার ফারুকী, যুগ্ম সদস্য সচিব ছড়াকার নজমুল হক চৌধুরী ও ছড়াকার কবির আশরাফ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত