আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

অত্যন্ত স্পর্শকাতর একটি অঙ্গ চোখ!

অত্যন্ত স্পর্শকাতর একটি অঙ্গ চোখ!

সারাদেশের মতো সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও পালিত হয়েছে বিশ্ব দৃষ্টি দিবস। গতকাল বৃহস্পতিবার দিবসটি নানা কর্মসূচিতে পালিত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বহিবিভাগে বেলা ১২টায় এ নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, চক্ষু বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা: পরিতোষ কান্তি তালুকদার। প্রধান অতিথি ছিলেন, ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মো: মাহবুবুর রহামন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক ডা: মো: হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক ডা: এ.এন, এম ইউসুফ।

প্রধান অতিথি বলেন, চোখ মানবদেহের অত্যন্ত স্পর্শকাতর একটি অঙ্গ। যাঁর চোখ নেই, তাঁর কাছে দুনিয়া অনেকাংশেই অর্থহীন। তাই তাদের প্রতি অবহেলা না করে, চোখের আলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা আপনারা করবেন প্রয়োজনে বিনামূল্যে।

আর যাদের চোখ আছে, আপনার চোখের যতœ নিন কর্মক্ষেত্রে- যা আজকের প্রতিপাদ্য বিষয়।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, অধিক স্মার্ট ফোন, ল্যাপটপ, কম্পিউটার ইত্যাদি অপব্যবহারের ফলে ছোটবেলা থেকেই চোখের সমস্যা হচ্ছে। তাই কর্মক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। বাচ্চাদের চোখেরও বেশী ক্ষতি হচ্ছে। তাছাড়া, গর্ভাবস্থায় প্রসূতি মায়েদেরকে পরিমিত শাক সবজী, লেবু জাতীয় ফল, ভিটামিন ইত্যাদি খাওয়ালে গর্ভের সন্তানটিও চোখের জটিল রোগ থেকে মুক্তি পেতে পারে।

অনুষ্ঠানের শেষে বিনামূল্যে ৫০ জন রোগীর চক্ষু সেবা দেয়া হয়। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক ডা: শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী এবং সহযোগিতায় ছিলেন আর এস (চক্ষু) ডা: খাদিজা মাহমুদা। এবার দিবসের প্রতিপাদ্য ছিলো “আপনার চোখের যতœ নিন কর্মক্ষেত্রে (Cover your eyes at work)”।

‘ভালোবাসুন আপনার চোখকে, কর্মক্ষেত্রেও’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মালনীছড়া চা বাগানে অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থা নয়নের আয়োজনে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মালনীছড়া চা বাগানস্থ চিকিৎসা কেন্দ্রে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

নয়ন’র চেয়ারম্যান সাব্বির আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মালনীছড়া চা বাগানের ম্যানেজার আজম আলী। নয়ন’র সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগানের মেডিকেল অফিসার জাফর আহমদ চৌধুরী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুফল বাড়াইক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত