আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ছবি সব ভাষায় কথা বলেঃ প্রবাসী কল্যাণ মন্ত্রী

ছবি সব ভাষায় কথা বলেঃ প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ফটো সাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের প্রকাশ। ছবি সব ভাষায় কথা বলে। একেকটি ছবি একেকটি ইতিহাস। ছবির মাধ্যমে প্রকৃত অবস্থাটি ফুটে উঠে।

তিনি গতকাল শুক্রবার বিকেলে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, যারা এমন গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত সেই ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ ঝুঁকিপূর্ণ। তবে, ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি ও আনন্দ পান। সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় তাঁর সর্বাত্মক অংশগ্রহণ থাকবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেট প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রকিব মন্টু, সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হক।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, ছবি প্রকৃত ইতিহাসকে তুলে ধরে। নতুন প্রজন্ম স্বাধীনতা না দেখলেও সেই সময়কার ছবি দেখে তারা অনুপ্রাণিত হয়। তেমনি ৭৫ সালে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের ছবি আজো বাঙালিকে কাঁদায়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে ছবির গুরুত্ব অপরিসীম। ফটো সর্বক্ষেত্রে নিয়ামক। নৈতিকতার সাথে ফটো সাংবাদিকদের কাজ করার আহবান জানান তিনি।

বিপিজেএ-এর সদ্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের যৌথ (দুই অধিবেশনে) সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুূষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন বিপিজেএ’র নির্বাহী সদস্য এটিএম তুরাব এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বী। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিপিজেএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সিনিয়র সহ সভাপতি ইউসুফ আলী ও হুমায়ূন কবির লিটন।

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ’র সহসাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম এবং সদস্য মামুন হাসান, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, জাবেদ আহমদ, এ এইচ আরিফ, বেলায়েত হোসেন, আনিস রহমান, শাহ মো. কয়েছ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, শেখ আবদুল মজিদ, আবু বক্কর, শিপন আহমদ, রতœা আহমদ তামান্না, আজমল আলী, আব্দুল খালিক, একরাম হোসেন ও আফতাব উদ্দিন। অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিপিজেএ’র নতুন কমিটির নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নৈশভোজে মিলিত হন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত