আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কামালবাজারে সেতু উদ্বোধন

কামালবাজারে সেতু উদ্বোধন

গতকাল শুক্রবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে বাসিয়া নদীর উপর রাগীব আলী সেতুর পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সেতুর উদ্বোধক সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘গত উপ-নির্বাচনে আমি জনগণের কাছে কামালবাজারে বাসিয়া নদীর উপর সেতু নির্মাণের অঙ্গীকার করেছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় মাত্র ২ বছরের মধ্যে সেতুটি নির্মাণ করে জনগণের চলাচলের সুযোগ করে দিয়েছি। এই ওয়াদা রক্ষা করতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি বলেন, ‘মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এখন সময়ের অপেক্ষায় মাত্র। এর পাশাপাশি আমার নির্বাচনী এলাকার প্রতিটি উপজেলায় আমি রাস্তা-ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি।’

সম্মানিত অতিথি’র বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে হাবিবুর রহমান এমপির প্রচেষ্টায় সেতু নির্মাণ হওয়ায় আমি খুশী। এতে এই এলাকার জনগণের চলাচলের সুযোগ আরো একধাপ এগিয়ে গেলো।

কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার আলী। সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি এডভোকেট নিজাম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অরুণ দেবনাথ সাগর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কামালবাজার ইউপি চেয়ারম্যান একরামুল হক, বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান আরশ আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নিজাম উদ্দিন, জেলা তাঁতীলীগের সহ-অর্থ সম্পাদক দেলওয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী আব্দুল মোতালেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কেএম ফারুক, ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান তৈয়বুর রহমান শাহীন, মাইজগাঁও ইউপি চেয়ারম্যান জুবেদ আহমদ চৌধুরী শিপু, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত