আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

“সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”

“সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”

সিলেটে বিশ সাদাছড়ি দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে গতকাল রোববার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে নগরীতে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসন সিলেট ও জেলা সমাজসেবা কার্যালয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং সিলেট জেলার প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে সিলেট জেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো আব্দুর রফিক এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক শেখ মোঃ রাসেল হাসান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন। সমাজসেবা অফিসার মোঃ লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন, লেখক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার জলিল, বিশিষ্ট সমাজসেবক জামিল চৌধুরী ও রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান সমছু।

এছাড়া, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট টিচার ট্রেনিং কলেজের প্রভাষক দৃষ্টিপ্রতিবন্ধী মোঃ মাহবুবুর রহমান রনি, গ্রীন ডিসেএবল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বায়েজিদ খান, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সুরমা অন্ধকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালামত রাজা চৌধুরী প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সমাজসেবা কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, পবিত্র গীতা পাঠ করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। আলোচনা সভা শেষে শিক্ষক সুরাইয়া নাসরিন ও সমাজকর্মী স্বপন মাহমুদের পরিচালনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুইট, শাহজালাল রাগীব রাবেয়া প্রতিবন্ধী ইনস্টিটিউট ও গ্রীণ ডিসেএবল ফাউন্ডেশনের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে ডিজিটাল সাদাছড়ি প্রদান করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রসাশক শেখ রাসেল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রথমে নিজেকে স্মার্ট হতে হবে. তারপর দেশের উন্নয়নে ছড়িয়ে পড়তে হবে। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে যেন সমানতালে এগিয়ে যেতে পারেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো “সাদা ছড়ি হাতে ধরি স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি”।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত