আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমি আজীবন কাজ করে যাবো নগরীর উন্নয়নে:মেয়র

আমি আজীবন কাজ করে যাবো নগরীর উন্নয়নে:মেয়র

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত জননন্দিত সফল মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মানে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গত ১৫ অক্টোবর রাতে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট নগরীর উন্নয়নে ব্যবসায়ী সমাজ আমাকে সর্বাত্মক সহযোগিতা করায় আমার পক্ষে বেশি উন্নয়ন কাজ করা সম্ভব হয়েছে। সিসিকের যেকোন প্রয়োজনে ব্যবসায়ীদেরকে সব সময় পাশে পেয়েছি। আমি মেয়র না থাকলেও ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থেকে সহযোগিতা করে যাবো।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী আকিক, আমিনুর রহমান খসরু। বক্তব্য রাখেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আহমদ আফজল সিরাজ পাভেল, আক্তার হোসেন সোহেল, সহ সাধারণ সম্পাদক মোঃ সাহেদ বকস, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, সদস্য নুরুল ইসলাম, রিন্টু চক্রবর্তী, মাহবুব আলম, ব্যবসায়ী কামাল খান, শাহীন আহমদ, সাজ্জাদ আহমদ, জামাল খান, মাকেল আহমদ, সৈয়দ সোয়াব আলী, হানিফ মিয়া, আবু হায়াত মজুমদার, জাবেদ আহমদ, শামীম আহমদ, শাহজাহান মিয়া, নিটু দেব, প্রণয় বিশ্বাস, আব্দুল্লাহ আহমদ খোকন প্রমুখ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনামুল হক।

প্রধান অতিথি মেয়র আরিফ আরো বলেন, নগরীর উন্নয়নের স্বার্থে আমি কখনো কঠোর হয়েছি। উন্নয়ন কাজ করতে গিয়ে অনেকে কষ্ট পেয়েছেন। এটা আমার ব্যক্তিগত স্বার্থে নয়। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখ প্রকাশ করছি। আগামী নভেম্বর মাসের ৭ তারিখে আমার মেয়াদ শেষ হবে। আমি মেয়রের দায়িত্বে না থাকলেও নগরীর উন্নয়নে আজীবন নগরবাসীর পাশে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত