আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

বিশ্ব ডিম দিবস

বিশ্ব ডিম দিবস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মোঃ জামাল উদ্দিন ভূঞা বলেছেন, ‘সরকার দাম ঠিক করে দিলেও ব্যবসায়ীরা তা মানছেননা। ডিমের দাম বৃদ্ধি নিয়ে কেউ খামারিদের দোষ দিচ্ছেন, আবার কেউ রাষ্ট্রকে দোষ দিচ্ছেন। মূলত সিস্টেমের চেয়ে ব্যবসায়ীদের নৈতিকতা এই দাম বৃদ্ধির জন্য দায়ী।’

বিশ্ব ডিম দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শোভাযাত্রার মাধ্যমে ডিম দিবসের কর্মসূচি শুরু হয়। ভেটেরিনারি, এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এই শোভাযাত্রায় অংশ নেন। পরবর্তীতে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল অনুষদ ভবনের সম্মেলন কক্ষে ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সিদ্দিকুল ইসলাম, প্রাণীসম্পদ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মারুফ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এএসএম মাহবুব।

বিশ্ব ডিম দিবস-২০২৩ উপলক্ষে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছেন বাংলাদেশ লাইভস্টক রিসার্স ইনস্টিটিউটের পোল্ট্রি রিসার্চ ডিভিশনের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. আব্দুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিয়া। সিলেটে পোল্ট্রি শিল্পের অগ্রগতির জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাদের মধ্য থেকে ২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনলজি বিভাগের প্রফেসর ড. এটিএম মাহবুব ইলাহী এবং ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসাইন। এছাড়া, বিশ্ব ডিম দিবস-২০২৩ কে কেন্দ্র করে পোল্ট্রি বিজ্ঞান বিভাগ আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেন ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের লেভেল-১ সেমিস্টার ২ এর শিক্ষার্থীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত