আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

দেশের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেঃ কর্মসংস্থান মন্ত্রী

দেশের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছেঃ কর্মসংস্থান মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলছেন, দেশের সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। দেশ এখন উন্নতির পথ এগিয়ে চলছে। দেশের মানুষের শান্তি নিরাপত্তা ও উন্নতি অব্যাহত রাখতে আবার নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শে গড়া সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন ভূইয়া, সাবেক কমান্ডার ডা. আব্দুল মালিক, নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সামসুল আলম, সুভাষ চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, ফরিদ আহমদ শামীম, দপ্তর সম্পাদক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন, সদস্য সুবাস দাস, লুৎফুল হক, নাছির উদ্দিন, ফারুক আহমদ, আব্দুল লতিফ প্রমুখ।

এদিকে কার্যকরী কমিটির সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির পক্ষে দলীয় মনোনয়ন চাইবে। তারা আরো জানান, দীর্ঘদিন পর ৬ ঘণ্টার কার্যকরী কমিটির সভায় বক্তারা ২০০১ এর নির্বাচনের পর বিএনপি যে অত্যাচার-নির্যাতন করেছে তা বর্ণনা করেন। দেশের স্বার্থে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে সবাই মতানৈক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানানো হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত