আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

উত্তাল সিলেট, মসজিদে মসজিদে দোয়া

উত্তাল সিলেট, মসজিদে মসজিদে দোয়া

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলা, হত্যাযজ্ঞ ও আগ্রাসনের প্রতিবাদে শুক্রবার ক্ষোভ-বিক্ষোভে সিলেট ছিল উত্তাল। জুমআ’র পর মসজিদে-মসজিদে হয়েছে বিশেষ দোয়া। এরপর মসজিদগুলো থেকে মিছিল শুরু হয়ে মিলিত হয় কোর্ট পয়েন্টে। এতে অংশ নেন শত শত মুসল্লি।

বিক্ষোভ মিছিলে ফিলিস্তিনিদের পক্ষে ও ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেন মুসল্লিরা। এ সময় তারা জাতিসংঘের কড়া সমালোচনাও করেন তারা। অনেক মুসল্লির হাতে ফিলিস্তিনের পতাকাও দেখা যায়।

মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।

তারা ইসরায়েলের আগ্রাসন ও নির্বিচারে নারী-শিশুকে হত্যার বিচার দাবি করে স্লোগান দিতে থাকেন। একইসঙ্গে তারা ইসরায়েল নিপাত যাক বলেও স্লোগান দেন। এসময় আইনশৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে বাধা দেয়নি।

এর আগে ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য শাহজালাল রহ. দরগাহ মসজিদ ও কুদরত উল্লাহ জামে মসজিদসহ সিলেটের সবকটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কুদরত উল্লাহ মসজিদসহ নগরের বেশ কিছু মসজিদে শুক্রবার থেকে ফজরের নামাযে কুনূতে নাযিলা অনুষ্ঠিত হচ্ছে।

ইসলাম এবং মুসলমানেরা বিশেষ কোনো বিপদে পড়লে বিপদ থেকে মুক্তির জন্য কুনুতে নাজেলা পড়ার নিয়ম রয়েছে। শত্রু থেকে রক্ষা, শত্রুর হেদায়েত কামনা অথবা তার ধ্বংস কামনার জন্য কুনুতে নাজেলা পড়া সুন্নাত। তবে বিশেষ মুহুর্ত অর্থাৎ কঠিন বিপদ, যুদ্ধকালীন সময় বা এমন বিপদ সংকুল পরিস্থিতিতেই শুধু কুনুতে নাজেলা পড়ার নিয়ম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত