আপডেট :

        লস এঞ্জেলেসের দাবানল ছড়াল কার্ন কাউন্টিতে

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থী, স্বেচ্ছায় পরিবার ছেড়ে যাওয়ার আশঙ্কা পুলিশের

        যুদ্ধবিরতির মাঝেই আবার হামলা, বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা

        মাংসখেকো পরজীবীর হানা যুক্তরাষ্ট্রে, টেক্সাসে আক্রান্ত বাছুর শনাক্ত

        ৪০ মিলিয়ন ডলারের স্বর্ণের বার লুকানোর অভিযোগে সাবেক সিআইএ কর্মকর্তা কারাগারে

        বাইডেন প্রশাসনের সাবেক মন্ত্রী ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনের দৌড়ে এগিয়ে

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

যুবলীগ কর্মী খুন

যুবলীগ কর্মী খুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ফেসবুকের মেসেঞ্জারে কথা-কাটাকাটির জেরে ছাত্রলীগ কর্মীদের ছুরিকাঘাতে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সন্ধ্যায় তিনি উপজেলার আমুড়ার আমনি বাজার থেকে বাড়িতে ফেরার পথে ছুরিকাহত হয়েছিলেন।

নিহত যুবলীগ কর্মীর নাম তাজেল আহমদ (২০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়ন মিয়ার ছেলে। তাজেল যুবলীগের রাজনীতির সাথে জড়িত। মিছিল-মিটিংয়ে তার সরব উপস্থিতি ছিলো।

শুক্রবার সন্ধ্যায় নিহতের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, ঘটনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাজেল আহমদের সঙ্গে একই উপজেলার কদমরসুল গ্রামের অপু আহমদ নামের এক ছাত্রলীগ কর্মীর বিরোধ চলছিল। এ নিয়ে ফেসবুক মেসেঞ্জারে দু’জনের কথা-কাটাকাটিও হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আমুড়ার আমনি বাজার থেকে তাজেল ও একই গ্রামের তানভীর আহমদ বাড়ি ফিরছিলেন। এ সময় ৫/৬ জন যুবক তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে তাজেলকে ছুরিকাঘাত করা হয়। তাজেলকে বাঁচাতে তানভীর এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাজেল মারা যান।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত