আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আজ মহাসপ্তমী

আজ মহাসপ্তমী

শারদীয় দুর্গা পূজার মহাসপ্তমী আজ শনিবার। মূলতঃ দুর্গাপূজার মূল পর্বও শুরু হচ্ছে আজ। এদিন দেবী নব পত্রিকা বাসিনী রূপে পূজো নেবেন ভক্তদের কাছ থেকে। শঙ্খধ্বনি, উলু ধ্বনি আর নব পত্রিকায় প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে দেবী দুর্গার আরাধনা। মহাসপ্তমীতে ষোড়শ উপাদানে অর্থাৎ ষোলটি উপাদানে দেবীর পূজো হবে। সকালে ত্রিণয়নী দেবীর চক্ষুদান করা হবে। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, ¯œানীয়, পুষ্পমালা, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা।

জীবের দুর্গতি হরণ করেন বলে তিনি দুর্গা। আবার তিনি দুর্গম নামের অসুরকে বধ করেছিলেন বলেও দুর্গা নামে পরিচিতা হন। তিনি শক্তিদায়িনী অভয়দায়িনী। যুগে যুগে বিভিন্ন সংকটের সময় তিনি মর্ত্য ধামে আবির্ভূত হয়েছেন বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তাই, তিনি আদ্যাশক্তি, ব্রহ্মা সনাতনী। দুর্গা, মহিষ মর্দিনী, কালিকা, ভারতী, অম্বিকা, গিরিজা বৈষ্ণবী, কৌমারী, বাহারী, চন্ডী লক্ষ্মী, উমা, হৈমবতী, কমলা, শিবানী, যোগনিদ্রা নামেও পূজিতা।

মার্কেন্ডেয় পুরাণ মতে, মহিষাসুর নামক অসুর স্বর্গ থেকে দেবতাদের বিতারিত করে স্বর্গ অধিকার করে। এতে দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা এর প্রতিকারের জন্য মহাদেব ও অন্য দেবতাদের নিয়ে বিষ্ণুর কাছে উপস্থিত হন। মহিষাসুর তাকে কোন পুরুষ বধ করতে পারবেন না বলে বর লাভ করেছিলেন। তাই, বিষ্ণু দেবতাদের পরামর্শ দেন যে, প্রত্যেক দেবতা নিজ নিজ তেজ ত্যাগ করে একটি নারী মূর্তি সৃষ্টি করবেন। এরপর সমবেত দেবতারা তেজ ত্যাগ করতে আরম্ভ করেন। তাদের মধ্যে মহাদেবের তেজে মুখ, যমের তেজে চুল, বিষ্ণুর তেজে বাহু, চন্দ্রের তেজে বক্ষ, ইন্দ্রের তেজে কটিদেশ, বরুণের তেজে জঙ্ঘা ও উরু, পৃথিবীর তেজে নিতম্ব, ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পায়ের আঙুল, বসুগণের তেজে হাতের আঙুল, কুবেরের তেজে নাসিকা, প্রজাপতির তেজে দাঁত, অগ্নির তেজে ত্রিণয়ন, সন্ধ্যার তেজে ব্রু, বায়ুর তেজে কান এবং অন্যান্য দেবতার তেজে শিবারূপী দুর্গার সৃষ্টি।

এরপর দেবতারা তাকে বস্ত্র, পোশাক ও অস্ত্র দান করেন। মহাদেব দিলেন শূল, বিষ্ণু দিলেন চক্র, বরুণ দিলেন শঙ্খ, অগ্নি দিলেন শক্তি, বায়ু দিলেন ধনু ও বাণপূর্ণ তুণ, ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত দিলেন ঘণ্টা, যম দিলেন কালদন্ড, ব্রহ্মা দিলেন অক্ষমালা ও কমন্ডলু, সূর্য দিলেন রশ্মি, কালখক্ষ ও নির্মল চর্ম, ক্ষিরোদসাগর দিলেন অক্ষয় বস্ত্রসহ বিভিন্ন অলংকার ও আভরণ, বিশ্বকর্মা দিলেন পরশু সহ নানাবিধ অস্ত্র, অভেদ্য কবচমালা, হিমালয় দিলেন সিংহ, কুবের দিলেন অমৃতের পান পাত্র, শীষনাগ দিলেন নাগাহার, অন্য দেবতারা দিলেন সাধ্যমত উপহার।

দুর্গতি নাশিনী দেবী দুর্গার আগমনে ভক্ত পূণ্যার্থীরা আজ শনিবার পূজামন্ডপে সমবেত হবেন আনন্দ ও শ্রদ্ধাপূর্ণ চিত্তে। পূজা শেষে সকলে মিলে জগজ্জননী দুর্গার চরণে নিবেদন করবেন পুষ্পাঞ্জলি। সুখ-শান্তি, সমৃদ্ধি ও বৈশ্বিক মহামারি করোনাসহ সকল অশুভ অপশক্তি থেকে মুক্তি কামনায় সমাগত পূণ্যার্থীদের কন্ঠে সমস্বরে উচ্চারিত হবে শান্তির মন্ত্র। নানা বয়স ও শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রতিটি মন্দির প্রাঙ্গণ পরিণত হবে মহাতীর্থে।

এদিন বিকেল থেকে প্রতিমা দেখতে দর্শণার্থীদের ঢল নামবে মন্ডপে মন্ডপে, প্রতিটি মন্দির এলাকা পরিণত হবে জনারণ্যে। দিনব্যাপী প্রতিটি মন্দিরে ও বিভিন্ন স্থানে চলবে সদ গ্রন্থাদি পাঠ, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় রঙ-বেরঙের আলোয় আলোকিত করা হবে পূজা মন্ডপগুলো। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে আরতি প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নাটকসহ অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানাদি দেখতে দর্শণার্থীদের ঢল নামবে। ভিড় থাকবে নগরী সহ সকল পূজা মন্ডপে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত