আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেট নগরীতে ব্যতিক্রমী কায়দায় পরিচ্ছন্নতা কার্যক্রম

সিলেট নগরীতে ব্যতিক্রমী কায়দায় পরিচ্ছন্নতা কার্যক্রম

ঝাড়ু হাতে নগরীর রাস্তা পরিস্কারে নামলেন সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি এবং কর্মকর্তাবৃন্দ। তাদের সাথে যোগ দেন নগরীর দরগামহল­া এলাকার বিশিষ্ট মুরব্বীরাও। সোমবার বেলা ১১টায় সিলেট নগরীর ১নং ওয়ার্ডে ব্যতিক্রমী কায়দায় নগর পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এসময় শাহজালাল (রহ.) মাজারের প্রধান ফটকের সম্মুখের রাস্তা পরিস্কার করার জন্য ঝাড়ু হাতে তুলে নেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিরর সৈয়দ তৌফিকুল হাদী, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান। তাদের সাথে ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার কাজে যোগ দেন দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় এই কাজের উদ্দেশ্য তুলে ধরে সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, জনগনকে উদ্বুদ্ধ করতেই এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজেদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখি তাহলে নগরীকে পরিচ্ছন্ন রাখা অনেকটাই সহজ হয়ে যাবে।

সিটি কর্পোরেশন ও ইসলামিক রিলিফের যৌথ উদ্যোগে ১নং ওয়ার্ডে টানা তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে জানিয়ে এনামুল হাবীব জানান, এই প্রকল্পের আওতায় এই ওয়ার্ডে দুটি বড় আকারের ডাস্টবিন এবং মাঝারি আকারের ডাস্টবিন সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে নগরীর ২৭টি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে।

১নং ওয়ার্ডবাসীকে উদ্ধুদ্ধ করার অংশ হিসেবে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে লিফলেটও বিতরণ করা হয়। পরে এক বণার্ঢ্য শোভাযাত্রা ১নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করার পর দরগাগেইটে পরিচ্ছন্নতা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

আরও বক্তব্য রাখেন সম্মানিত মহিলা কাউন্সিলর কুহিনুর ইয়াসমীন ঝর্না, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রশাসনিক কর্মকর্তা মো. হানিফুর রহমান, ইসলামিক রিলিফ’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহ শাহিদ আহমদ, দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কবির চৌধুরী, সহ সভাপতি লুতফুর রহমান লিলু, মুফতী নেহাল উদ্দিন, মো. সিরাজ উদ্দিন, অর্ণব সমাজ কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট এহিয়া আহমদ, সেক্রেটারি আরিফ আক্তারুজ্জামান, পায়রা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোহাম্মদ সাদিক মিয়া, দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আইনবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মাওলানা আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন প্রমুখ

শেয়ার করুন

পাঠকের মতামত